লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় নৌযানটি পথ হারিয়ে ফেলে। ৬ দিন সাগরে ছিল। এ সময় খাবার ও বিশুদ্ধ পানির সংকটের কারণেই অনেকে মারা গেছেন। আর যাদের উদ্ধার করা হয়েছে, তাদের রাখা হয়েছে গ্রিসের একটি ক্যাম্পে। মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জনের বাড়ি সুনামগঞ্জ।
উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে নৌকাটি যাত্রা করেছিল। অবশ্য উত্তর আফ্রিকার উপকূল থেকে প্রায়ই অভিবাসনপ্রত্যাশীরা ঝুঁকিপূর্ণ এমন যাত্রা করে থাকেন।