নেপালে ছাত্ররাজনীতি বন্ধের সিদ্ধান্ত

নেপালে ছাত্ররাজনীতি বন্ধের সিদ্ধান্ত
সিটিজেন ডেস্ক

শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রভাব কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে নেপালের নতুন সরকার। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন প্রশাসন আগামী ৬০ দিনের মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট সব ছাত্র সংগঠন বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে।
রবিবার (২৯ মার্চ) সরকারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাবের কারণে পড়াশোনার মান ব্যাহত হচ্ছিল। এই পরিস্থিতি কাটাতে ১০০ দফার প্রশাসনিক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান ছাত্র সংগঠনগুলোর সাংগঠনিক কাঠামো তুলে দেওয়া হবে। এরপর ৩০ দিনের মধ্যে অরাজনৈতিক ও অন্তর্ভুক্তিমূলক ‘স্টুডেন্ট কাউন্সিল’ বা ‘ভয়েস অব স্টুডেন্টস’ নামে নতুন কাঠামো চালু করা হবে।
সংস্কার পরিকল্পনার আওতায় শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একটি স্থায়ী অ্যাকাডেমিক ক্যালেন্ডার নির্ধারণ করেছে। এখন থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়কে নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
এ ছাড়া উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে জটিলতা কমাতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে স্নাতক পর্যায়ে ভর্তি হতে শিক্ষার্থীদের নাগরিকত্ব সনদ প্রদর্শনের বাধ্যবাধকতা থাকছে না। বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।