শিরোনাম

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

বিশেষ প্রতিনিধি
১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

জনপ্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলাগুলোর বর্তমান ডিসিদের প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন উপসচিব আমিনুল ইসলাম ও সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

জেলা প্রশাসক নিয়োগ
কোলাজ: সিটিজেন জার্নাল

প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন– কাজী শহিদুল ইসলাম (রাজশাহী), লুৎফুন নাহার (চুয়াডাঙ্গা), হুরে জান্নাত (খুলনা), মর্জিনা আক্তার (মাদারীপুর), মো. আবু সাঈদ (ব্রাহ্মণবাড়িয়া), আহমেদ জিয়াউর রহমান (চাঁদপুর), জি. এম. সরফরাজ (হবিগঞ্জ), ইসরাত জাহান কেয়া (নরসিংদী), শিল্পী রানী রায় (মেহেরপুর), মুহা. রাশেদুল হক প্রধান (লালমনিরহাট) এবং মো. সানিউল ফেরদৌস (বান্দরবান)।

জেলা প্রশাসক প্রত্যাহার
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

অন্য প্রজ্ঞাপনে এসব জেলায় দায়িত্ব পালনরত জেলা প্রশাসকদের প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন– মোহাম্মদ কামাল হোসেন (চুয়াডাঙ্গা), জাহাঙ্গীর আলম (মাদারীপুর), ড. সৈয়দ এনামুল কবির (মেহেরপুর), এইচ এম রকিব হায়দার (লালমনিরহাট), শারমিন আক্তার জাহান (ব্রাহ্মণবাড়িয়া), আবু হাসনাত মোহাম্মদ আরেফীন (হবিগঞ্জ), মো. নাজমুল ইসলাম সরকার (চাঁদপুর), শামীম আরা রিনি (বান্দরবান), আ. স. ম. জামশেদ খোন্দকার (খুলনা), মোহাম্মদ আনোয়ার হোসাইন (নরসিংদী) এবং আফিয়া আক্তার (রাজশাহী)।

/এসএ/