শিরোনাম

এআই চ্যাট হিস্টরি ডিলিট করবেন কীভাবে? জেনে নিন সহজ উপায়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
এআই চ্যাট হিস্টরি ডিলিট করবেন কীভাবে? জেনে নিন সহজ উপায়
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট এখন আমাদের দৈনন্দিন কাজের অন্যতম অংশ হয়ে উঠেছে। চ্যাটজিপিটি, গুগল জেমিনি কিংবা মেটা এআই—বিভিন্ন দরকারী কাজে আমরা প্রতিনিয়ত এসব প্রযুক্তি ব্যবহার করছি। তবে ব্যক্তিগত গোপনীয়তা ও তথ্য সুরক্ষার জন্য অনেকেই চান তাদের পুরানো কথা বা চ্যাট হিস্টরি মুছে ফেলতে।

চ্যাট হিস্টরি কীভাবে ডিলিট করবেন, তা প্ল্যাটফর্মভেদে ধাপে ধাপে তুলে ধরা হলো-

১. চ্যাটজিপিটি

ওপেনএআইয়ের চ্যাটজিপিটিতে খুব সহজেই নির্দিষ্ট চ্যাট বা সম্পূর্ণ অ্যাকাউন্ট হিস্টরি ডিলিট করা যায়।

নির্দিষ্ট চ্যাট ডিলিট করতে:

* মোবাইল বা ব্রাউজারে চ্যাটজিপিটি ওপেন করুন।

* বাম পাশের সাইডবারে থাকা চ্যাট তালিকা থেকে যে কথাটি ডিলিট করতে চান, তার ওপর ক্লিক বা ট্যাপ করুন।

* থ্রি-ডট বা ডিলিট আইকনে ট্যাপ করে ‘ডিলিট’ সিলেক্ট করুন।

একবারে সব চ্যাট হিস্টরি ডিলিট করতে:

* অ্যাপের বা ওয়েবসাইটের সেটিংসে যান।

* ‘ডেটা কন্ট্রোলস’ অপশনে যান।

* ‘ক্লিয়া চ্যাট হিস্টোরি’ সিলেক্ট করে কনফার্ম করুন।

নোট: আপনি চাইলে এখান থেকে চ্যাট হিস্টোরি অ্যান্ড ট্রেইনিং অপশনটি বন্ধও করে রাখতে পারেন, যাতে আপনার চ্যাট ডেটা এআই মডেল ট্রেনিংয়ে ব্যবহার না হয়।

২. গুগল জেমিনি

গুগল জেমিনির চ্যাট ব্যাকআপ সরাসরি গুগল অ্যাকাউন্টের অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে।

* যেকোনও ব্রাউজার থেকে myactivity.google.com ওয়েবসাইটে যান।

* Gemini Apps Activity অপশনটি খুঁজে বের করুন।

* নির্দিষ্ট কোনও দিনের চ্যাট মুছতে চ্যাটের পাশে থাকা 'X' আইকনে ক্লিক করুন।

* সমস্ত ইতিহাস একসাথে মুছতে চাইলে ‘ডিলিট’ বাটন থেকে ‘অল টাইম’ সিলেক্ট করুন।

* আপনি চাইলে চ্যাট হিস্টরি সেভ হওয়া পুরোপুরি বন্ধ করতে Keep activity for থেকে টার্ন অফ করে দিতে পারেন।

৩. মেটা এআই

মেটা-র সামাজিক মাধ্যমে থাকা এআই চ্যাট মূলত আপনার ইনবক্সেই অবস্থান করে।

* হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার: সাধারণ মেসেজের মতোই মেটা এআই-এর চ্যাটটি সিলেক্ট করে ডিলিট চ্যাট বা ক্লিয়ার হিস্টোরি করে দিন।

* কমান্ড ব্যবহার করে: অনেক সময় চ্যাট বক্সে সরাসরি ‘/reset-ai’ টাইপ করে সেন্ড করলে পুরো চ্যাট কনভারসেশন নতুন করে শুরু হয়।

বিশেষ পরামর্শ

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, গোপনীয়তা বজায় রাখতে কিছুদিন পর পর এআই প্ল্যাটফর্মের সার্চ হিস্টরি মুছে ফেলা ভালো। এছাড়া যেকোনও এআই ব্যবহারের সময় পাসওয়ার্ড, ব্যাংক বিবরণী বা অত্যন্ত সংবেদনশীল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা উচিত।

/এবি/