ইউটিউবে এলো নতুন সুবিধা

ইউটিউবে এলো নতুন সুবিধা
সিজেডএন ডেস্ক

শর্টসের ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলতে কনটেন্ট নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল চালু করেছে ইউটিউব। নতুন এই টুলের মাধ্যমে শর্টস ভিডিওর জন্য দ্রুত ও স্বয়ংক্রিয়ভাবে একাধিক থাম্বনেইল তৈরি করা যাবে। ফলে ভিডিওর বিষয়বস্তুর সঙ্গে মানানসই থাম্বনেইল বেছে নিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা আরও সহজ হবে।
এনগ্যাজেটের প্রতিবেদনে জানা যায়, ইউটিউবের ‘আস্ক স্টুডিও’ প্ল্যাটফর্মে যুক্ত হওয়া এআই টুলটি প্রথম পর্যায়ে ইউটিউব পার্টনার প্রোগ্রাম (ওয়াইপিপি)–এর আওতাভুক্ত কনটেন্ট নির্মাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। টুলটি ভিডিও বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে একাধিক থাম্বনেইল তৈরি করবে। প্রয়োজনে নির্মাতারা থাম্বনেইলের রং, নকশা ও ডিজাইনও নিজের পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে পারবেন।
ইউটিউব জানিয়েছে, নতুন এআই প্রযুক্তি ভিডিওর বিষয়বস্তু ও নির্মাতার উপস্থাপনার ধরন বিবেচনা করে থাম্বনেইল তৈরি করবে। এর ফলে দর্শকদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভিডিওর ক্লিক-থ্রু রেট বৃদ্ধিতেও সহায়ক হতে পারে। এছাড়া কম্পিউটার থেকে শর্টস ভিডিও আপলোডের সময় ভিডিও থেকে স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত তিনটি ফ্রেমের মধ্যে যেকোনো একটি থাম্বনেইল হিসেবে বেছে নেয়ার সুবিধাও যুক্ত করা হয়েছে।
আগে এই সুবিধা শুধু দীর্ঘ ভিডিওর জন্য থাকলেও এখন শর্টসেও ব্যবহার করা যাবে। তবে মোবাইল অ্যাপে এখনো আগের নিয়মেই ভিডিওর থাম্বনেইল নির্বাচন করতে হবে। নতুন সুবিধাটি শুধু নতুন ভিডিও নয়, আগে প্রকাশিত শর্টস ভিডিওর ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।