বিশ্বজুড়ে মেমোরি চিপের সংকট সহজে কাটছে না। ২০২৮ সাল পর্যন্ত এটি আরও প্রকট হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস।
বিশ্বজুড়ে তীব্র মেমোরি চিপ সংকট ও লাগাতার মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছে প্রযুক্তি শিল্প। এই পরিস্থিতিতে প্রথমবারের মতো চীনা নির্মাতাদের কাছ থেকে মেমোরি চিপ সংগ্রহের বিষয়টি বিবেচনা করছে বিশ্বের শীর্ষ চার পিসি নির্মাতা– এইচপি, ডেল, এসার ও আসুস। জাপানের নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।