শিরোনাম

এআই কনটেন্ট নিয়ে সোশ্যাল মিডিয়ার কড়াকড়ি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
এআই কনটেন্ট নিয়ে সোশ্যাল মিডিয়ার কড়াকড়ি
প্রতীকী ছবি

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই বাড়ছে এর ব্যবহার। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নিম্নমানের ও ভুয়া কনটেন্ট তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার এ বিষয়ে কঠোর হচ্ছে কয়েকটি শীর্ষস্থানীয় সামাজিকমাধ্যম। স্ন্যাপচ্যাট, ইউটিউব, লিংকডইন এবং সাবস্ট্যাকের মতো প্রতিষ্ঠান ইতোমধ্যে এআই-নির্ভর ভুয়া লেখা, ছবি ও ভিডিও শনাক্ত ও দমনে কঠোর নীতিমালা কার্যকরের ঘোষণা দিয়েছে।

স্ন্যাপচ্যাটের মালিকানাধীন প্রতিষ্ঠান স্ন্যাপ জানিয়েছে, তারা তাদের স্পটলাইট ফিডে আর সম্পূর্ণ এআই-নির্মিত ভিডিও সুপারিশ করবে না, বরং সাধারণ মানুষের তৈরি কন্টেন্টকে বেশি প্রাধান্য দেবে। একইভাবে, তারা পেশাজীবীদের প্ল্যাটফর্ম লিংকডইন এআই দিয়ে তৈরি মন্তব্য শনাক্ত করে প্রতিদিন লাখ লাখ ভুয়া কমেন্ট ব্লক করে দিচ্ছে। এমনকি কোনো পোস্ট এআই লেখা মনে হলে ইউজারদের রিপোর্ট করার সুযোগও যুক্ত করেছে তারা।

ইউটিউবও তাদের মনিটাইজেশন নীতিমালায় পরিবর্তন আনছে। বারবার তৈরি করা নিম্নমানের এআই ভিডিওর ক্ষেত্রে আয় করার সুযোগ বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, সাবস্ট্যাক এআই লেখা শনাক্তকারী বিশেষ সুবিধা নিয়ে এসেছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এআই প্রযুক্তির ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করছে না। কনটেন্ট সম্পাদনা বা মানোন্নয়নের মতো কাজে এআই ব্যবহার করা যাবে। তারা মূলত মানবসৃষ্ট কনটেন্টের স্বকীয়তা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা এবং এআই দিয়ে নিম্নমানের কনটেন্ট, লেখা ও ভিডিওর অতিরিক্ত বিস্তার ঠেকাতে কনটেন্ট ফার্মিং নিয়ন্ত্রণেই জোর দিচ্ছে।

সূত্র: বিবিসি

/জেএইচ/