পাবনায় সার লুটের মামলায় গ্রেপ্তার ১

পাবনায় সার লুটের মামলায় গ্রেপ্তার ১
পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলায় ডিলারের গোডাউন থেকে ৬১১ বস্তা সার লুটের ঘটনায় করা মামলায় জহুরুল ইসলাম (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান।
গ্রেপ্তারকৃত জহুরুল ইসলাম উপজেলার লাঙলমোড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে।
ওসি অলিউর রহমান জানান, সার গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় সোমবার রাতে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, আজ (মঙ্গলবার) সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ বস্তা সার জব্দ করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১০৭ বস্তা সার ফেরত পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত জহুরুলকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গতকাল সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে ডিলার প্রদীপ কুমার পাল সার বিতরণ করছিলেন। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে ও দেরিতে সার দেওয়া নিয়ে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে এবং সার লুটপাট শুরু করে। এ সময় পুলিশ ও ডিলারের লোকজন বাধা দিতে গেলে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।
পরবর্তীতে সার লুটের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) লুৎফর রহমান।
অফিস আদেশে কমিটিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল, পাবনায় ৬১১ বস্তা সার লুটের অভিযোগ