হোয়াটস অ্যাপে আসছে বড় চমক

হোয়াটস অ্যাপে আসছে বড় চমক
নিজস্ব প্রতিবেদক

ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন দুটি ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন এই অ্যাপটি শিগগিরই এমন কিছু সুবিধা যুক্ত করতে যাচ্ছে, যার মাধ্যমে অনলাইনে থাকা পরিচিতজনদের সহজে শনাক্ত করা এবং ব্যাকআপ ফাইল ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে করা সম্ভব হবে।
নতুন ফিচারগুলোর মধ্যে অন্যতম হলো ‘গ্রিন ডট অনলাইন স্ট্যাটাস ইন্ডিকেটর’। এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা কোনও ব্যক্তির চ্যাট উইন্ডো খুলে না দেখেই বুঝতে পারবেন তিনি বর্তমানে অনলাইনে আছেন কি না। অনলাইনে থাকা কনট্যাক্টের প্রোফাইল ছবির পাশে একটি সবুজ বিন্দু প্রদর্শিত হবে, যা তার সক্রিয় উপস্থিতির ইঙ্গিত দেবে। ফলে কার সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব, তা দ্রুত বোঝা যাবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও কর্মক্ষেত্রভিত্তিক যোগাযোগ প্ল্যাটফর্ম স্ল্যাকের মতো সেবাগুলোতে এমন সুবিধা আগে থেকেই রয়েছে।
অন্যদিকে, হোয়াটসঅ্যাপ ‘অ্যাডভান্সড ব্যাকআপ ম্যানেজমেন্ট’ নামে নতুন একটি টুলও যুক্ত করতে যাচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সংরক্ষিত ব্যাকআপ ফাইলগুলো সহজে পর্যালোচনা করতে পারবেন। প্রয়োজনহীন ব্যাকআপ মুছে ফেলা, পুরোনো ডেটা সংগঠিত করা এবং গুরুত্বপূর্ণ ফাইলের নতুন কপি তৈরি করার সুযোগও থাকবে। এতে স্মার্টফোনের অভ্যন্তরীণ স্টোরেজের পাশাপাশি গুগল ড্রাইভেও অতিরিক্ত জায়গা খালি করা সহজ হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন এই দুটি ফিচার হোয়াটসঅ্যাপ ব্যবহারে আরও সুবিধা যোগ করবে এবং ব্যবহারকারীদের দৈনন্দিন যোগাযোগকে করবে আরও কার্যকর। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ফিচার দুটি সবার জন্য চালু হয়নি। তবে পরীক্ষামূলক কার্যক্রম শেষ হওয়ার পর খুব শিগগিরই এগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে।

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে নতুন ফিচার