কবে দেখা যাবে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

সিজেডএন ডেস্ক

মহাকাশপ্রেমীদের জন্য আসছে বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক মুহূর্ত। আগামী ১২ আগস্ট (বাংলাদেশ সময় সন্ধ্যা) সংঘটিত হবে ২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এ সময় চাঁদ সম্পূর্ণভাবে সূর্যের সামনে অবস্থান নেওয়ায় সূর্যের আলো সাময়িকভাবে আড়াল হয়ে যাবে। ফলে ইউরোপের নির্দিষ্ট কিছু এলাকায় দিনের আলোয়ও কয়েক মিনিটের জন্য নেমে আসবে গোধূলির মতো অন্ধকার। ২০২৪ সালের এপ্রিলের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পর এটিই হবে দেখা প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
এই গ্রহণের অন্যতম আকর্ষণ স্পেন। দেশটির আইবেরীয় উপদ্বীপে এক শতাব্দীরও বেশি সময় পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। একই সঙ্গে গ্রহণটি ঘটবে এমন সময়ে, যখন চাঁদ পৃথিবীর তুলনামূলক কাছাকাছি অবস্থানে থাকবে। ফলে চাঁদকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় দেখাবে এবং পূর্ণগ্রাসের স্থায়িত্বও তুলনামূলক দীর্ঘ হবে।
একই রাতেই সর্বোচ্চ তীব্রতায় দেখা দেবে পারসেইড উল্কাবৃষ্টি। ফলে এক সন্ধ্যায় সূর্যগ্রহণ এবং গভীর রাতে উল্কাবৃষ্টির অপূর্ব দৃশ্য উপভোগের বিরল সুযোগ মিলবে।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ শুরু হবে আর্কটিক মহাসাগর থেকে। এরপর এটি পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড, উত্তর-পূর্ব পর্তুগালের সীমিত এলাকা এবং উত্তর স্পেনের বিস্তীর্ণ অংশ অতিক্রম করবে। স্পেনের লিওন, বুর্গোস, ভ্যালেন্সিয়া, সারাগোসা ও পালমা শহরে পূর্ণগ্রাস স্পষ্টভাবে দেখা যাবে। স্থানীয় সময় রাত ৮টা ৩২ থেকে ৮টা ৩৩ মিনিটের মধ্যে গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।
অন্যদিকে, রাজধানী মাদ্রিদে সূর্যের প্রায় ৯৯ শতাংশ অংশ চাঁদের আড়ালে থাকবে। আইসল্যান্ডের রাজধানী রেখিয়াভিক এবং ইসাফজোরদুরেও দিনের শেষভাগে পূর্ণগ্রাস উপভোগ করা যাবে। এ ছাড়া ইউরোপের অন্যান্য অঞ্চল এবং উত্তর আমেরিকার কিছু অংশে আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। তবে ভারতীয় উপমহাদেশসহ এশিয়ার বেশিরভাগ অঞ্চলে গ্রহণের সময় রাত গভীর হওয়ায় সেখান থেকে এটি সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে না।
যারা ঘটনাস্থলে উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্যও রয়েছে সুযোগ। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ সূর্যগ্রহণের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে।

পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদ