এক সেতুতে দাঁড়িয়েই দেখা যাবে ৪ দেশ

এক সেতুতে দাঁড়িয়েই দেখা যাবে ৪ দেশ
সিজেডএন ডেস্ক

বিশ্বে অনেক চিত্তাকর্ষক সেতু রয়েছে, যেগুলোর প্রত্যেকটির স্থাপত্যশৈলী একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণত শৈল্পিক স্থাপত্যের কারণে মানুষের কাছে সেতু দর্শনীয় হয়ে থাকে। তবে বিশ্বে এমন একটি সেতু আছে, যা ভিন্ন কারণে ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয়। ওই সেতু থেকে একসঙ্গে ৪টি দেশ দেখা যায়।
শুনতে অবিশ্বাস্য মনে হলেও আফ্রিকার জাম্বেজি নদীর ওপর নির্মিত কাজুঙ্গুলা ব্রিজ দর্শনার্থীদের ঠিক সেই অভিজ্ঞতাই উপহার দিচ্ছে। স্থাপত্যের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে সুন্দর ব্রিজ না হলেও, ভৌগোলিক অবস্থান একে বিশেষ করে তুলেছে।
জাম্বেজি নদীর উপর অবস্থিত এই সেতুটি জাম্বিয়া ও বতসোয়ানাকে সংযুক্ত করেছে। এর দৈর্ঘ্য ৩,০২৮ ফুট এবং চওড়া ৬১.৭ ফুট। সেতুটিতে দুটি লেন, একটি রেললাইন এবং পথচারীদের চলার পথ রয়েছে।
এটি ২০২১ সালের মে মাসে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। এটি জাম্বিয়া ও বতসোয়ানাকে সংযুক্ত করলেও এর ডান ও বাম পাশে নামিবিয়া ও জিম্বাবুয়ে নামে আরও দুটি দেশ রয়েছে।
কেন এটি অনন্য?
জানা যায়, এটিই বিশ্বের একমাত্র অঞ্চল যেখানে চারটি দেশের সীমানা এক বিন্দুতে এসে মিলেছে। নদীর ঠিক মাঝখানে এই চার দেশের মিলনমেলা প্রকৃতি এবং ভূ-রাজনীতির এক বিরল সমন্বয়। একে বিশ্বের দ্বিতীয় সংক্ষিপ্ততম সীমান্ত হিসেবেও গণ্য করা হয়।
অনেক জায়গায়ই দুই বা তিনটি দেশের সীমান্ত মিলিত হতে দেখা যায়। কিন্তু নদীর মাঝখানে দাঁড়িয়ে একসঙ্গে চারটি দেশের সীমানা দেখার সুযোগ পৃথিবীর আর কোথাও নেই। এজন্য পর্যটকদের কাছে এটি এখন এক জনপ্রিয় গন্তব্য। কারণ মাত্র কয়েক কদম হেঁটেই আপনি অনুধাবন করতে পারবেন চারটি ভিন্ন সার্বভৌম রাষ্ট্রের সীমানা রেখা।
আপনি যদি রোমাঞ্চকর ভ্রমণপিপাসু হয়ে থাকেন তবে জাম্বেজি নদীর ওপরের এই কাজুঙ্গুলা ব্রিজ আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন। এক সেতুতে দাঁড়িয়ে চার দেশের দৃশ্য উপভোগ করার এই অভিজ্ঞতা সত্যিই অতুলনীয়।
সূত্র: জিও নিউজ

জিরাফও করতে পারে গাণিতিক হিসাব