জীবনে নতুন পুরুষ আসছে কি না, যা জানালেন সানিয়া মির্জা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
জীবনে নতুন পুরুষ আসছে কি না, যা জানালেন সানিয়া মির্জা
সানিয়া মির্জা

ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। কয়েক বছর আগে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে ছেলেকে নিয়ে বাবা-মায়ের সঙ্গে বসবাস করছেন তিনি। তবে এর মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে নাম জড়িয়েছে এই তারকার। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ না করলেও সানিয়া সম্প্রতি নিজের ডেটিং লাইফ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন।

টেনিস তারকা সানিয়া মির্জা
টেনিস তারকা সানিয়া মির্জা

বিচ্ছেদের পর জীবনে নতুন কোনো পুরুষের আগমন ঘটেছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি প্রথমে নিজেকে সিঙ্গেল দাবি করেন। তবে পরক্ষণেই এমন একটি মন্তব্য করেছেন, যা ঘিরে নেটদুনিয়ায় নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে। ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি নিজের একমাত্র ছেলে ইজহানকে নিয়েও কথা বলেছেন সানিয়া।

ছেলে ইজহান মির্জা মালিকের সঙ্গে আনন্দঘন মুহূর্তে সানিয়া মির্জা
ছেলে ইজহান মির্জা মালিকের সঙ্গে আনন্দঘন মুহূর্তে সানিয়া মির্জা

সম্প্রতি ঘনিষ্ঠ বান্ধবী বলিউড পরিচালক ফারাহ খানের সঙ্গে অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়ার ইউটিউব শো ‘ডাবল ডেট’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সানিয়া। সেখানেই আড্ডার ছলে অঙ্গদ তাকে প্রশ্ন করেন, কোনো পুরুষ বন্ধু কি কখনো তাকে কফি ডেটে যাওয়ার প্রস্তাব দেন? জবাবে সানিয়া মজার ছলে জানান, কফি ডেটের পরিবর্তে তাকে বরং বয়েজ ট্রিপে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। কারণ তার পুরুষ বন্ধুরা তাকে নিজেদের দলেরই একজন সদস্য হিসেবে দেখেন। অনেকটা ছেলেদের মতোই তার সঙ্গে ব্যবহার করেন।

আড্ডার মাঝেই ফারাহ খান জানান, সানিয়ার পুরুষ বন্ধুরা মাঝেমধ্যেই তাকে ফোন করে জানতে চান সত্যিই সে সিঙ্গেল কি না। এর উত্তরে সানিয়া স্পষ্ট জানিয়ে দেন, তিনি বাস্তবিকই সিঙ্গেল। অঙ্গদ আবারও প্রশ্ন করেন, কোনো পুরুষের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর কথা কি তার মনে হয় না?

তখন ফারাহ বলেন, সানিয়া যে এমন কোনো মুহূর্ত কাটাচ্ছেন না, তা অঙ্গদ কীভাবে জানেন!

ফারাহ খান ও সানিয়া মির্জা
ফারাহ খান ও সানিয়া মির্জা

প্রথমে বান্ধবীর কথায় সায় দেন সানিয়া। তারপরই হাসতে হাসতে বলেন, তার জীবনে কোনো পুরুষ নেই। আবার থাকতেও পারে! এই মন্তব্যের পরই জল্পনা তুঙ্গে ওঠে। যদিও পরক্ষণেই তিনি স্পষ্ট করে দেন যে নিছক মজা করেই এমন কথা বলেছেন। এখনও তিনি সিঙ্গেলই রয়েছেন।

শোয়েব মালিক ও সানিয়া মির্জার বিবাহ
শোয়েব মালিক ও সানিয়া মির্জার বিবাহ

প্রসঙ্গত, ২০১০ সালের ১২ এপ্রিল পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহ করেন সানিয়া মির্জা। হায়দরাবাদে বিয়ের পর দুবাইয়ে সুখের সংসার পেতেছিলেন তারা। সে সময় তাদের বিয়ে নিয়ে ভারত ও পাকিস্তানজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। বিশেষ করে ভারতের অনেকেই সানিয়ার এই বিয়ে মেনে নিতে পারেননি। তবে পাকিস্তানিরা তাকে মন থেকে স্বাগত জানান।

২০১৮ সালে সানিয়ার কোল আলো করে জন্ম নেয় ছেলে ইজহান মির্জা মালিক। কিন্তু দীর্ঘ প্রায় ১৩ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এর এক বছরের মাথায় ২০২৪ সালে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব। তবে বিচ্ছেদের পর বর্তমানে ছেলে ইজহানকে নিয়েই নিজের জীবন এগিয়ে নিয়ে চলেছেন সানিয়া। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেননি ৩৯ বছর বয়সী এই টেনিস সুন্দরী।

সূত্র: গালফ নিউজ

/জেএইচ/