শিরোনাম

রেকর্ড বেতনে তুরস্কের ক্লাবে সালাহ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রেকর্ড বেতনে তুরস্কের ক্লাবে সালাহ
ট্রাবজোনস্পরই জার্সিতে মোহামেদ সালাহ

সবকিছু চূড়ান্তই ছিল আগেই। বাকি ছিল শুধুই আনুষ্ঠানিকতা, সেটিও হয়ে গেলো। তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরই মিসরের ফুটবলার মোহামেদ সালাহর নতুন ঠিকানা। ট্রাবজোনস্পরের সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছে সালাহর।

বছরে ১ কোটি ৭০ লাখ ইউরো পাবেন মিসরের এই ফুটবলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪২ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা। এতে রেকর্ড গড়েছেন তিনি। তুরস্ক সুপার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ‍ফুটবলার এখন তিনি।

এর আগে রেকর্ডটি ছিল ওসিমহেনের। গেল মৌসুমে ১ কোটি ৫০ লাখ মিলিয়ন চুক্তিতে নাইজেরিয়ার ফরোয়ার্ডকে দলে নেয় গ্যালাতাসারাই। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৪ কোটি ২৯ লাখ টাকা।

লিভারপুলে দীর্ঘ ৯ বছর কাটিয়ে তুরস্কের ক্লাবে যোগ দিলেন সালাহ। ২০১৭ সালে রোমা থেকে অ্যানফিল্ডে যোগ দিয়ে ইংলিশ ক্লাবটির ইতিহাসের অংশ হন তিনি। অলরেডদের হয়ে ৪৪২ ম্যাচ খেলে গোল করেছেন ২৫৭টি। ইয়ান রাশ (৩৪৬), রজার হান্টের (২৮৫) পর লিভারপুলের সর্বোচ্চ গোলের মালিক ৩৪ বছর বয়সী তারকা।

/টিই/