শিরোনাম

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে রেফারি সেই ফিশার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে রেফারি সেই ফিশার
রেফারি ড্রু ফিশার

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ পরিচালনা করবেন কানাডার রেফারি ড্রু ফিশার। ফিফা নিশ্চিত করেছে এটি। ৪৫ বছর বয়সী এই রেফারি এর আগে আর্জেন্টিনার একটি ম্যাচ পরিচালনা করেছেন।

তবে ২০২৩ সালে এই রেফারির বিরুদ্ধে মেক্সিকোকে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছিল, একটি কনকাকাফ নেশনস লিগ ম্যাচে।

ক্যালগেরিতে জন্ম নেওয়া ফিশারের উত্তর আমেরিকার ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা আছে। তিনি নিয়মিত এমএলএসের ম্যাচ পরিচালনা করেন।

২০২৪ কোপা আমেরিকার আগে ফিলাডেলফিয়ায় একটি প্রীতি ম্যাচে তিনি রেফারি ছিলেন। সেই ম্যাচে ডি মারিয়ার গোলে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছিল আলবিসেলেস্তেরা।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ পরিচালনা করেছেন ফিশার। ফ্রান্স ৩-০ গোলে ইরাককে হারানো ম্যাচ আর ক্রোয়েশিয়া ২-১ গোলে ঘানাকে হারানো ম্যাচ।

/টিই/