বিশ্বকাপের মধ্যেই তিউনিসিয়ার কোচ ছাটাই

বিশ্বকাপের মধ্যেই তিউনিসিয়ার কোচ ছাটাই
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ চলাকালে কোচের পদ থেকে ছাঁটাই হওয়ার ঘটনা বিরল। এবারের বিশ্বকাপে সেটাই হলো। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে তিউনিসিয়া। এই হারের কারণেই কোচ সাব্রি লামুশিকে ছাঁটাই করেছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন।
তিউনিসিয়া ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, ‘প্রধান কোচ সাব্রি লামুশিকে বিদায় জানানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতায় পৌঁছানো গেছে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্বে মন্ডের কেবায়েরকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।’
গত জানুয়ারিতে কোচের দায়িত্ব নেওয়ার পর তিউনিসিয়ার ডাগআউটে মাত্র পাঁচ ম্যাচ টিকলেন লামুশি।
বিশ্বকাপ চলাকালে কোচ বরখাস্ত করার ঘটনা বিরল। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে একইভাবে টুর্নামেন্টের মাঝপথে কোচ হেনরিক ক্যাসপারজাককে বরখাস্ত করেছিল তিউনিসিয়া। সেবার দুই ম্যাচ পর্যন্ত টিকে ছিলেন ক্যাসপারজাক।
একই আসরে দক্ষিণ কোরিয়াও তাদের কোচ চা বুম-কুনকে বরখাস্ত করেছিল। এরপর বিশ্বকাপ চলাকালে কোচ ছাঁটাইয়ের ঘটনা দেখা যায় ২০১৮ বিশ্বকাপে। বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র দুই দিন আগে স্পেনের কোচের পদ থেকে বরখাস্ত হন হুলেন লোপেতেগি। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে নাম ঘোষণার পরই স্প্যানিশ ফেডারেশন এমন সিদ্ধান্ত নেয়।

বেলজিয়ামের সঙ্গে ড্র সালাহর মিসরের