ইনফান্তিনোর পদত্যাগ চাইলো নরওয়ে

ইনফান্তিনোর পদত্যাগ চাইলো নরওয়ে
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। তবু ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিপদ যেনো কাটছেই না। এবার ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)। প্রথম ফুটবল ফেডারেশন হিসেবে নরওয়ে সরাসরি ফিফা সভাপতির পদত্যাগ চাইলো।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে এনএফএফ-এর এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইনফান্তিনোর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভনেস বলেন, ‘আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে ইনফান্তিনোর প্রতি এখন আর কোনো আস্থা নেই। বিশ্ব ফুটবলে এখন এক ধরনের বিশৃঙ্খলা ও চরম মেরুকরণ তৈরি হয়েছে। তাই আমরা তাকে অবিলম্বে পদত্যাগের অনুরোধ করবো, যাতে বিশ্ব ফুটবল সম্প্রদায় সংগঠিত হতে পারে এবং ভবিষ্যতের দিকে তাকাতে পারে।’
ইউরোপীয় আরও কিছু দেশ ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে।

ব্রাজিল ম্যাচ নিয়ে বিপদে ভারত