ব্রাজিল ম্যাচ নিয়ে বিপদে ভারত

ব্রাজিল ম্যাচ নিয়ে বিপদে ভারত
সিজেডএন স্পোর্টস ডেস্ক

আসছে অক্টোবর মাসে ফিফা উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে নিজিদের মাটিতে প্রীতি ম্যাচ খেলবে ভারত। ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচটি নিয়ে ভারতের ফুটবল ফেডারেশন কিছুটা বিপদেই পড়েছে। ওই সময়ে হবে ফিফা আশিয়ান কাপও। শেষ পর্যন্ত দুটির কোনোটিই ছাড়ছে না ভারত। সমাধান হিসেবে আশিয়ান কাপে দ্বিতীয় সারির দল পাঠানোর পরিকল্পনা করেছে দেশটির ফেডারেশন।
আগামী ৩ অক্টোবর ভারতের মাটিতে প্রথমবারের মতো ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা ভারতের। সমস্যার শুরু হয়েছে সূচিকে ঘিরে। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা আশিয়ান কাপ। অর্থাৎ ব্রাজিলের বিপক্ষে ম্যাচের ঠিক আগেই প্রতিযোগিতাটির শেষ ধাপের ম্যাচ খেলতে হতে পারে ভারতকে।
আশিয়ান কাপের সেমিফাইনাল বা ফাইনালে উঠলে ভারতের মূল দলের ফুটবলারদের ব্রাজিল ম্যাচে নামানো কঠিন হয়ে পড়বে। ব্রাজিলের বিপক্ষে সেরা দলকেই মাঠে নামাতে চায় ভারতীয় ফেডারেশন। তাই আশিয়ান কাপে বিকল্প দল পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
আশিয়ান কাপে ভারতের গ্রুপে আছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। গ্রুপসেরা দলই যাবে পরের পর্বে।
ভারতের সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া অবশ্য আশিয়ান কাপে মূল দল খেলানোর পক্ষে। তার মতে, দীর্ঘমেয়াদে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের চেয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ব্রাজিলের বিপক্ষে ভারত খেলবে মাত্র একটি ম্যাচ। অন্যদিকে আশিয়ান কাপে তিন-চারটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাবে ভারত। এমন যুক্তিই দেখিয়েছেন বাইচুং ভুটিয়া।

হাসানের ৪ উইকেট, প্রস্তুতি ম্যাচে পিছিয়ে বাংলাদেশ