হাইতিকে হারিয়ে ব্রাজিলকে পেছনে ফেললো স্কটল্যান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২৮ বছর পর বিশ্বকাপ খেলতে এসে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশ সময় রবিবার (১৪ জুন) সকালে হওয়া ম্যাচে স্কটিশরা ১-০ তে হারিয়েছে ১৯৭৪ সালের পর বিশ্বকাপে সুযোগ পাওয়া হাইতিকে।
এই জয়ে ‘সি’ গ্রুপে শীর্ষে উঠলো স্কটল্যান্ড। এর আগে ‘সি’ গ্রুএর আরেক ম্যাচে ব্রাজিল ও মরক্কো ড্র করে। ফলে একটি করে ম্যাচ শেষে স্কটল্যান্ডের পয়েন্ট ৩, ব্রাজিল ১, মরক্কো ১ পয়েন্ট। কোনো পয়েন্ট না পাওয়া হাইতি আছে সবার শেষে।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবরোতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্কটল্যান্ড। কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না তারা। ম্যাচের ২৮ মিনিটে এগিয়ে যায় স্কটল্যান্ড। জন ম্যাকগিনের শটে বল হাইতির জালে ঢোকে। ২৮ বছর পর বিশ্বমঞ্চে স্কটল্যান্ড পেয়ে যায় গোলের দেখা। গোল হজমের পর ৩ মিনিটে দুটি বড় সুযোগ তৈরি করেছিল হাইতি। তবে গোল পায়নি দলটি।
৭০ মিনিটে আবার গোল পেতে পারতেন ম্যাকগিন। মাঝমাঠ থেকে আসা বল বক্সে অনেকটা ফাঁকায় পেয়ে যান। তার শট পোস্টের বাইরে দিয়ে যায়। হাইতি গোল শোধের সেরা সুযোগটা মিস করে ৮০ মিনিটে। পিয়েরোর হেড পোস্টের একটু বাইরে দিয়ে যায়।

বিশ্বকাপ প্রথম ম্যাচেই জেতা যায় না: আনচেলত্তি