মাঠে দাপট, গ্যালারিতে উন্মাদনা; ফিলাডেলফিয়া যেন এক টুকরো ব্রাজিল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে হাইতির বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নেমে ৩-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়েেছে ব্রাজিল। মাঠের এই আধিপত্য গ্যালারিতেও ছড়িয়ে পড়েছিল পুরোপুরি। ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে আসা তৃতীয় গোলের পর পুরো স্টেডিয়াম দীর্ঘক্ষণ ‘ওলে, ওলে, ব্রাজিল’ কোরাসে মুখরিত ছিল।
খেলা শুরুর আগে থেকেই গ্যালারিতে সেলেসাও সমর্থকদের হলুদ জোয়ার লক্ষ্য করা যায় এবং ম্যাচ শুরুর পর দেখা যায় স্টেডিয়ামের প্রায় ৮০ শতাংশ আসনই তাদের দখলে। ফলে ব্রাজিলের প্রতিটি ক্ষীপ্র প্রতি-আক্রমণে গ্যালারি উল্লাসে ফেটে পড়ছিল। প্রথমার্ধে একটি গোল বাতিল হওয়ায় দর্শকদের মধ্যে সাময়িক হতাশার চিত্রও ফুটে ওঠেছিল।
হাইভোল্টেজ এ ম্যাচটি কাভার করতে বিশ্বজুড়ে সাংবাদিকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে স্টেডিয়ামের প্রেসবক্সের আসন সীমিত থাকায় ফিফা মিডিয়ার একাংশের জন্য গ্যালারির একটি নির্দিষ্ট অংশ বরাদ্দ করে। সেখানে ল্যাপটপ বসানোর টেবিল কিংবা চার্জিং পয়েন্টের মতো প্রচলিত প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা না থাকলেও, দর্শকদের বাঁধভাঙা উন্মাদনা ও ফুটবলীয় আবেগ খুব কাছ থেকে দেখার দারুণ সুযোগ মিলেছে।
এমনকি মিডিয়া ট্রিবিউনের একটি অংশেও ব্রাজিলিয়ান সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অপরদিকে, ব্রাজিলের গোলপোস্টের পেছনে থাকা কয়েক হাজার হাইতিয়ান সমর্থক নিজেদের দলকে উজ্জীবিত করতে স্লোগান তুললেও, ব্রাজিলিয়ানদের বিপুল আধিক্যের কাছে তাদের কণ্ঠস্বর কার্যত ঢাকা পড়ে যায়।

দ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারালো মরক্কো