ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

ক্ষমা চাইলেন ফিফা সভাপতি
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের অংশীদারিত্ব স্বত্ব বিক্রিসহ নানা বিতর্কিত সিদ্ধান্তের জন্য ভুল স্বীকার করে ‘ক্ষমা’ চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। সেইসঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন পাওয়ায় ফিফা সভাপতি পদেই বহাল থাকছেন সাবেক এই আইনজীবী।
বুধবার (৫ আগস্ট) মরক্কোর রাবাতে ফিফার আফ্রিকা কার্যালয়ে পরিচালনা পর্ষদের সদস্যদের তলব করেন ইনফান্তিনো। দীর্ঘ ৪ ঘণ্টা বৈঠক শেষে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি একটি বিবৃতি প্রকাশ করে।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানায়, তারা ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়েছে এবং ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাবটিকে একটি ‘নিকৃষ্ট, গোপন ও অস্বচ্ছ চুক্তি’ বলে আখ্যা দিয়েছে। তিনি পদত্যাগ না করলে বিশ্বকাপের বিকল্প টুর্নামেন্ট আয়োজন করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
অন্যদি ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রমের স্বাক্ষর দেখা যায়। যদিও এর ঠিক আগের দিনই মহাসচিব গ্রাফস্ট্রম ফিফার স্টাফদের উদ্দেশ্যে পাঠানো এক ইমেইলে ইনফান্তিনোর এই প্রস্তাবকে ‘দুঃখজনক ও অনভিপ্রেত’ বলে অভিহিত করেছিলেন। তবে জরুরি বৈঠকের পর উভয় পক্ষকে ঐক্যবদ্ধ অবস্থানেই দেখা গেছে।
বুধবারের বৈঠকে উপস্থিত থাকা মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম ফিফার স্টাফদের উদ্দেশ্যে পাঠানো এক ইমেইলে ইনফান্তিনোর এই প্রস্তাবকে ‘দুঃখজনক ও অনভিপ্রেত’ বলে অভিহিত করেছিলেন। তবে জরুরি বৈঠকের পর উভয় পক্ষকে ঐক্যবদ্ধ অবস্থানেই দেখা গেছে।
ইনফান্তিনো নিজের ভুলের কথা স্বীকার করে বলেন, আমরা স্বীকার করছি ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ গঠনের প্রস্তাবিত প্রক্রিয়ায় বেশ কিছু ভুল হয়েছে। ফিফা কাউন্সিল এবং সদস্য সংস্থাগুলো যাতে কোনোভাবে নিজেদের উপেক্ষিত মনে না করে, সেটি নিশ্চিত করা উচিত ছিল। পাশাপাশি মিডিয়াতে পরিকল্পনাটি ফাঁস হওয়ার পর পরিস্থিতি যেভাবে সামাল দেওয়া হয়েছে, সেখানেও ভুল ছিল বলে উল্লেখ করেন তিনি। ইনফান্তিনো বলেন, ‘আমরা এই অনাকাঙ্ক্ষিত ত্রুটির জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি যে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না।’
তবে ফিফা সভাপতির পদত্যাগের দাবি উঠলেও ফুটবলের গভর্নিং বডি তা সরাসরি নাকচ করে দিয়েছে।
ফিফার বিবৃতিতে বলা হয়, ‘২১১টি সদস্য দেশের ভোটে নির্বাচিত একমাত্র কর্মকর্তা হিসেবে জিয়ানি ইনফান্তিনোর ওপর মহাসচিব ও ম্যানেজমেন্ট বোর্ডের পূর্ণ আস্থা রয়েছে।’
একইসঙ্গে ফিফার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, পরিকল্পনাটি যেহেতু প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তাই এরপর ফিফার ভাবমূর্তি বা সুশাসনের ওপর কোনো আক্রমণ সহ্য করা হবে না এবং প্রয়োজনে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: বিবিসি, রয়টার্স

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা বাতিল ফিফার