এ দলটি সবসময় আমাকে বিস্মিত করে: স্কালোনি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ম্যাচের শেষ মুহূর্তের নাটকীয়তায় ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলার ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও মাত্র ৭ মিনিটের এক অবিশ্বাস্য ঝড়ে জোড়া গোল করে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। ৮৫ মিনিটে সমতায় ফেরার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দ্বিতীয় গোলটি করে এক অবিস্মরণীয় জয় ছিনিয়ে নেয় তারা।
এমন রোমাঞ্চকর জয়ে স্বভাবতই আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, দলের এই ঘুরে দাঁড়ানোর সামর্থ্য তাকে পুরোপুরি বাকরুদ্ধ করে দিয়েছে। দেশের মানুষের জন্য এটিকে একটি বিশাল আনন্দের মুহূর্ত উল্লেখ করে স্কালোনি বলেন, এই দলটি সবসময়ই তাকে নতুন করে বিস্মিত করে।
রবিবার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শিরোপা ধরে রাখার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। ফাইনাল ম্যাচটি নিয়ে স্কালোনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তারা ট্রফি ধরে রাখতে মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দেবেন। একই সঙ্গে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, সমর্থকদের অকুণ্ঠ সমর্থনই তাদের মাঠের সেরা পারফরম্যান্স দেওয়ার পেছনে মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। খেলোয়াড়দের জাতীয় দলের জার্সির প্রতি নিবেদন ও আবেগের প্রশংসা করে এ কোচ বলেন, মাঠের শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিটি খেলোয়াড় প্রমাণ করেছে তারা এ জার্সির মর্যাদা কতটা গভীরভাবে অনুভব করে।

ফকল্যান্ড ব্যানারে উদযাপন, শাস্তির মুখে আর্জেন্টিনা