ফকল্যান্ড ব্যানারে উদযাপন, শাস্তির মুখে আর্জেন্টিনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আটলান্টায় ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ গোলের নাটকীয় জয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার উল্লাসের মাঝেই বড় ধরনের আইনি ও শৃঙ্খলাজনিত বিতর্কে জড়িয়ে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাঠে রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার প্রদর্শনের দায়ে দলটিকে এখন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কঠোর শাস্তির মুখোমুখি হতে হচ্ছে।
সেমিফাইনালে জয়ের পর গ্যালারি থেকে ‘দ্য ফকল্যান্ডস আর আর্জেন্টাইন’ লেখা একটি ব্যানার নিয়ে মাঠে উদযাপন করেন আলবিসেলেস্তেরা। ফিফার নিয়ম অনুযায়ী, ফুটবল প্রতিযোগিতায় যেকোনো ধরনের রাজনৈতিক, আদর্শিক বা ধর্মীয় বার্তা প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। ফিফার ৬৪ পৃষ্ঠার শৃঙ্খলাবিধির ১৭ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ রয়েছে য, খেলোয়াড়, কর্মকর্তা বা সমর্থকদের মাধ্যমে প্রদর্শিত যেকোনো আপত্তিকর বা রাজনৈতিক বার্তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট জাতীয় ফুটবল সংস্থাকেই বহন করতে হবে।
এই নিয়ম লঙ্ঘনের দায়ে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে সতর্কবার্তা, তিরস্কার, বড় অঙ্কের আর্থিক জরিমানা, কিংবা বিশেষ ক্ষেত্রে প্রাপ্ত পুরস্কারের অর্থ ও শিরোপা প্রত্যাহারের মতো নজিরবিহীন শাস্তির মুখে পড়তে হতে পারে। প্রথমবার এমন ব্যানার প্রদর্শনের অপরাধে অপরাধের মাত্রাভেদে প্রায় ৭ লাখ ৪৭ হাজার থেকে ১৪ লাখ ৯৪ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, যা পুনরাবৃত্তির ক্ষেত্রে প্রতিবার দ্বিগুণ হবে। এর পাশাপাশি, ম্যাচ শুরুর আগে ইংল্যান্ডের জাতীয় সংগীত চলাকালীন আর্জেন্টাইন সমর্থকদের অশোভন স্লোগান ও হট্টগোলের কারণেও দলটিকে অতিরিক্ত আর্থিক জরিমানার মুখে পড়তে হচ্ছে, যেখানে প্রথম অপরাধের জন্য প্রায় ৭ লাখ ৪৭ হাজার এবং দ্বিতীয়বারের জন্য প্রায় ১১ লাখ ৩২ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
মূলত ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধই ফুটবল মাঠে এ উত্তাপ ছড়িয়েছে। ১৮৩৩ সাল থেকে দ্বীপটি ব্রিটেনের নিয়ন্ত্রণে থাকলেও আর্জেন্টিনা একে নিজেদের দাবি করে আসছে, যার জেরে ১৯৮২ সালে দুই দেশের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। মাঠের বাইরের এ বিশাল বিতর্ক ও আইনি জটিলতার মধ্যেই রবিবার (১৯ জুলাই) নিউইয়র্ক নিউ জার্সির স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে ঐতিহাসিক ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। স্প্যানিশদের হারাতে পারলে ইতিহাসে দীর্ঘ ৬৪ বছর পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা।

গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে মেসি