ছিনতাইকারীর হামলায় উগান্ডার ফুটবলারের মৃত্যু

সিজেডএন স্পোর্টস ডেস্ক

উগান্ডার রাজধানী কাম্পালায় ছিনতাইকারীর হামলায় মারা গেছেন দেশটির জনপ্রিয় ফুটবলার ডেভিড ওয়োরি। ২৭ বছর বয়সী এ ফুটবলারের মৃত্যুতে উগান্ডাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মোবাইল ফোন ও ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় তাকে আঘাত করে ছিনতাইকারীরা। ডেভিডের এমন মৃত্যুতে উঠেছে প্রতিবাদের ঝড়।
গত মঙ্গলবার রাতে কাম্পালার মাকিন্ডে উপশহরে নিজের বাড়ির কাছেই হামলার শিকার হন ২৭ বছর বয়সী ওয়োরি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একদল ডাকাত তাকে ঘিরে ধরে এবং ফুটপাতের পেভিং স্টোন দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে গুরুতর জখম করে।
এরপর তার সঙ্গে থাকা মোবাইল ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
অচেতন অবস্থায় ডেভিড ওয়োরিকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরবর্তীতে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৫ আগস্ট) তার মৃত্যু হয়।
উগান্ডা প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়ন ক্লাব এসসি ভিলার অধিনায়ক ছিলেন ডেভিড ওয়োরি। রাইট-ব্যাক ও মিডফিল্ড উভয় পজিশনেই সমান দক্ষ এই ফুটবলার জাতীয় দলেও খেলেছেন।
উগান্ডা ফুটবল ফেডারেশন (ফুফা) এবং জাতীয় দলও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ওয়োরি স্মরণে দেশটির সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ড্র করলো পাকিস্তান