ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে কিংস
নিজস্ব প্রতিবেদক

ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে কিংস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৮: ০৫

ব্রাদার্সের বিপক্ষে গোল করেছেন রাকিব (বামে) ও দরিয়েলতন গোমেজ (ডানে)। ছবি: বাফুফে
বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার (৫ মে) ফেডারেশন কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ালিফায়ার-১ এ মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়নের। বসুন্ধরা কিংস ৪-০ তে ব্রাদার্সকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে।
হারলেও ফাইনালে যাওয়ার আশা বেঁচে আছে ব্রাদার্সের। মোহামেডান ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মধ্যকার কোয়ালিফায়ার-২ এ জয়ী দলের বিপক্ষে খেলবে তারা, সেই ম্যাচে জয়ীরা ফাইনালে খেলবে বসুন্ধরা কিংসের বিপক্ষে।
কিংসের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান দোরিয়েলতন গোমেজ। একটি করে গোল রাকিব হোসেন ও সাব্বির হোসেনের।
বিরতির আগে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল কিংস। পিছিয়ে পড়ে ব্রাদার্স আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল আদায় করে নেয় কিংস।
বৃষ্টিভেজা মাঠে তৃতীয় মিনিটে সাদ উদ্দিনের ক্রসে কোনাকুনি শটে বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন রাকিব। ২৮ মিনিটে দোরিয়েলতনের বাইসাইকেল কিক জালে জড়ালেও অফসাইডের কারণে গোল পায়নি কিংস।
৪২ মিনিটে দোরিয়েলতন গোলরক্ষককে একা পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি। ৭১ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এর ২ মিনিট পর শাহরিয়ার ইমনের পাসে কিংসকে ৩-০ তে এগিয়ে দেন দোরিয়েলতন। ফেডারেশন কাপে এটা তার নবম গোল। ৮৮ মিনিটে ব্রাদার্সের কফিনে শেষ পেরেক মারেন বদলি নামা সাব্বির হোসেন।

/টিই/

ডরিয়েল্টন-সৌরভে প্লেঅফে বসুন্ধরা-মোহামেডান
আজকের রাতটি ‘স্মরণীয়’ করতে চান আর্সেনাল ফরোয়ার্ড