নারীদের ফুটবল বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ হচ্ছে

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
নারীদের ফুটবল বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ হচ্ছে
২০২৭ নারী ফুটবল বিশ্বকাপ লোগো

নারী ফুটবল বিশ্বকাপে পুরুষদের সমান প্রাইজ মানি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ফিফা। তবে সেটি পূরণ করতে পারছে না ফিফা। প্রতিশ্রুতি রাখতে না পারলেও নারী বিশ্বকাপের প্রাইজ মানি দ্বিগুণ করেছে সংস্থাটি।

২০২৭ নারী ফুটবল বিশ্বকাপে প্রাইজ মানি বাড়িয়ে অন্তত ২২ কোটি ডলার করার পরিকল্পনা করেছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ৭২৮ কোটি টাকা।

২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে প্রাইজ মানি ছিল ১১ কোটি ডলার। নতুন প্রস্তাব কার্যকর হলে সেটি দ্বিগুণ হবে।

২০২৬ পুরুষ বিশ্বকাপের জন্য ফিফা বরাদ্দ রেখেছিল ৮৭১ কোটি ডলার।

২০২৭ নারী বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশ প্রস্তুতির জন্য পাবে ২৫ লাখ ডলার বা প্রায় ৩১ কোটি টাকা। এমনকি বিশ্বকাপে জায়গা না পাওয়া ১৪৮ সদস্য দেশকেও আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে ফিফার।

তবে প্রাইজমানি দ্বিগুণ করার প্রস্তাব এখনো চূড়ান্ত নয়। আগামী ডিসেম্বরে জুরিখে ফিফা কাউন্সিলের সভায় এটি অনুমোদনের জন্য তোলা হবে। ২০২৭ সালের ২৪ জুন থেকে ২৫ জুলাই ব্রাজিলে হবে ৩২ দলের এই বিশ্বকাপ। নারী বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নও স্পেন।

/টিই/