বৃষ্টির পর খেলা শুরু হয়ে আবারও বন্ধ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
বৃষ্টির পর খেলা শুরু হয়ে আবারও বন্ধ
মিরপুর টেস্টে আলোকস্বল্পতা, বৃষ্টির পর এবার বজ্রপাতের কারণে খেলা বন্ধ রয়েছে

মিরপুরে বৃষ্টি থামার পর মাঠ শুকিয়ে আবারও শুরু হয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। তবে মাত্র ৯ বল খেলা হওয়ার পর আবারও বন্ধ হয় ম্যাচ। এবার খেলা বন্ধ হয়েছে বজ্রপাতের কারণে।

মিরপুর টেস্টের চার দিনে আলোকস্বল্পতা, বৃষ্টি আর বজ্রপাত তিন কারণে নানা সময় খেলা বন্ধ হলো।

এর আগে বৃষ্টির পর খেলা শুরু হলে তাইজুল তার ওভার পূর্ণ করেন। ওই ওভারের চতুর্থ বলে ব্রান্ডন কিংয়ের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করে বাংলাদেশ দল। আম্পায়ার সাড়া দেননি।

পরে রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু আম্পায়ার্স কল-এ বেঁচে যান কিং। এর আগেও বাংলাদেশ দল এলবিডব্লিউর আবেদন করে, আম্পায়ার না দেওয়ায় রিভিউ নেয় নাজমুল হোসেন শান্তর দল। সেবারও আম্পায়ার্স কলে রিভিউর সংখ্যা ঠিক থাকলেও সাফল্য মেলেনি।

তবে সেবারও একই ঘটনা ঘটে। অর্থাৎ আম্পায়ার্স কলে বেঁচে যান ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার। তাই বলতেই হয় ভাগ্য সহায় হচ্ছে না বাংলাদেশ দলের।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৭ ওভার ৪ বলে বিনা উইকেটে ৮৭ রান। জয়ের জন্য আরও ৮৩ রান দরকার ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের দরকার ১০ উইকেট।

বৃষ্টিতে খেলা বন্ধ ছিল অনেকটা সময় তাই চা-বিরতি পিছিয়ে দেওয়া হয়েছিল ৩টায়। তবে আলোকস্বল্পতায় খেলা বন্ধ থাকায় নতুন সিদ্ধান্ত কী তার জন্য করতে হবে অপেক্ষা।

/টিই/