শিরোনাম

ইংল্যান্ড-ঘানার নকআউটে যাওয়ার অপেক্ষা বাড়লো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ড-ঘানার নকআউটে যাওয়ার অপেক্ষা বাড়লো
গোলের সুযোগ মিসের পর কেইনসহ ইংলিশ খেলোয়াড়দের হতাশা

এবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল ইংল্যান্ড-ঘানা দুই দলই। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাতে বোস্টনে ইংল্যান্ড-ঘানা ম্যাচে জয় পায়নি কোনো দলই।

ইংল্যান্ড খেলেছে ৪-২-৩-১ ফরমেশনে। ঘানার ফরমেশন ছিল ৪-১-৪-১। বল দখলে ইংল্যান্ডের ধারের কাছেও ছিলো না ঘানা। টমাস টুখেলের দল ৭৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৯ শট নেয়। তবে লক্ষ্যে ছিল মাত্র ৩টি। ঘানা পুরো ম্যাচে গোলের জন্য শটই নেয় মাত্র ২টি। তাদের একটি লক্ষ্যে ছিল। এমন ম্যাচে ইংল্যান্ডের পূর্ণ পয়েন্ট না পাওয়াটা দুর্ভাগ্যই বলতে হবে।

ঘানার রক্ষণভাগের দৃড়তায় ম্যাচে গোলশূন্য থাকে প্রথমার্ধ। এমনকি প্রথমার্ধে কোনো দলই লক্ষ্যে শট নিতে পারেনি। এবারের বিশ্বকাপে এমন ঘটনা প্রথম যে, ম্যাচে খেলা দুই দলই প্রথমার্ধে লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে ইংলিশরা। ৮৭ মিনিটে বুকায়ো সাকার গোলের চেষ্টা ঠেকিয়ে দেন ঘানার গোলকিপার। একই আক্রমণে বল একবার লাগে পোস্টে। পরে সুবিধাজনক জায়গা থেকে বল ওপরে মেরে গোলের সুযোগ নষ্ট করেন হ্যারি কেইন।

ম্যাচের শেষ দিকেই এই সুযোগটি কাজে লাগাতে পারলে ফল অন্যরকম হতো। এই ড্রয়ে শেষ ৩২ নিশ্চিত করতে ইংল্যান্ডকে এখন পরের ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

/টিই/