বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন

সিজেডএন স্পোর্টস ডেস্ক

গ্যারি লিনেকারকে ছাড়িয়ে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসলেন হ্যারি কেইন। চলমান বিশ্বকাপে পানামার বিপক্ষে চমৎকার এক গোল করে তিনি এ অনন্য কীর্তি গড়েছেন।
নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬৭ মিনিটে কেইনের এই ঐতিহাসিক গোলেই ব্যবধান ২-০ করে ইংলিশরা। বিশ্বমঞ্চে এটি কেইনের ১১তম গোল, যার মাধ্যমে তিনি সাবেক তারকা গ্যারি লিনেকারের ১০ গোলের রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে উঠে এলেন।
এর আগে ম্যাচের ৬২ মিনিটে গোল করে দলের ডেডলক ভেঙেছিলেন জুড বেলিংহ্যাম। কেইনের রেকর্ড গড়া গোলটিতেও ছিল এ তরুণের দারুণ অবদান। প্রতিপক্ষের ডিফেন্ডারকে পেছনে ফেলে গোললাইন পর্যন্ত গিয়ে বেলিংহ্যাম যে নিখুঁত ক্রসটি বাড়িয়েছিলেন। আর তা থেকেই নিখুঁত হেডে বল জালে জড়ান কেইন। আসরে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোলের পর পানামার বিপক্ষে এই গোলের সুবাদে চলতি বিশ্বকাপে ইংলিশ অধিনায়কের মোট গোলসংখ্যা দাঁড়াল তিনে।

প্রথমার্ধ শেষে গোলশূন্য ইংল্যান্ড-পানামা ম্যাচ