শিরোনাম

আলজেরিয়ার বিপক্ষে একাদশে মেসি, নেই আলভারেজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আলজেরিয়ার বিপক্ষে একাদশে মেসি, নেই আলভারেজ
চোট থেকে সেরে উঠলেও আলভারেজকে একাদশে রাখেননি কোচ স্কালোনি

আর কিছু সময় পর এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে স্কালোনির দলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আলেজেরিয়া। এরই মধ্যে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ।

গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের আঙুল ভেঙেছিল, প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা এ নিয়ে ছিল আলোচনা। তবে আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছিলেন এমি মার্তিনেজ ফিট আছেন। একাদশেও ‘বাজপাখি’ খ্যাত গোলকিপারকে রেখেছেন স্কালোনি।

ডিফেন্সে আছেন চারজন। গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ফাকুন্দো মেদিনা।

২০২২ বিশ্বকাপে চমক দেখানো মিডফিল্ডের উপরই ভরসা রেখেছেন আর্জেন্টাইন কোচ। আছেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও ম্যাক আলিস্টার।

আর আক্রমণভাগে মেসির সঙ্গে আছেন থিয়াগো আলমাদা আর লাউতারো মার্তিনেজ। চোট থেকে সেরে উঠলেও শুরুর একাদশে হুলিয়ান আলভারেজকে রাখেননি স্কালোনি।

একাদশ দেখে বোঝাই যাচ্ছে ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায়।

/টিই/