শিরোনাম

আর্জেন্টিনার ম্যাচের আগে ডি মারিয়ার আবেগী বার্তা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার ম্যাচের আগে ডি মারিয়ার আবেগী বার্তা
মেসি ও ডি মারিয়া

আন্তর্জাতিক ফুটবল থেকে ২০২৪ সালে অবসর নিয়েছেন ডি মারিয়া। তবে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদেরকে ঠিকই হৃদয়ের কাছে রেখেছেন দেশটির সাবেক এই ফুটবলার। এবার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়া দিয়েছেন আবেগঘন এক বার্তা।

কানসাস সিটিতে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ আসর শুরু করবে আর্জেন্টিনা।

২০২২ বিশ্বকাপ জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডি মারিয়া। ফাইনালে করেছিলেন গোল। এবার দলের সঙ্গে না থাকলেও নিজের সমর্থন জানাতে ভোলেননি ডি মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে দেওয়া বার্তায় আর্জেন্টিনার সঙ্গে থাকার বার্তা দিয়েছেন তিনি।

ডি মারিয়ার ভাষায়, ‘আজ থেকে এক নতুন স্বপ্নের যাত্রা শুরু হলো। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে বলছি, পৃথিবীর শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের পাশে আছি। মাঠে খেলোয়াড় হিসেবে লড়াই করার অনুভূতি আমি জানি, আর এখন একজন সাধারণ ভক্ত হিসেবে সেই লড়াই দেখার অনুভূতিও আমার জানা। আমি শুধু এটুকু বলতে চাই- তোমাদের আজকের এই স্বপ্ন প্রতিটি আর্জেন্টাইনের স্বপ্ন। তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। চলো, এবার সবটুকু উজাড় করে দিয়ে জয় ছিনিয়ে আনি। এগিয়ে চলো, আর্জেন্টিনা!’

/টিই/