শিরোনাম

টানা তিন ম্যাচে গোল ভিনির, বিশ্বকাপ জিতবে ব্রাজিল!

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
টানা তিন ম্যাচে গোল ভিনির, বিশ্বকাপ জিতবে ব্রাজিল!
এবার বিশ্বকাপের গ্রুপ পর্বে ৪ গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র

কোচ কার্লো আনচেলত্তির অধীনে দুর্দান্ত ভিনিসিয়ুসকেই বিশ্বকাপে দেখা যাচ্ছে। বিশ্বকাপে গ্রুপ পর্বে তিন ম্যাচেই করেছেন গোল। বাংলাদে সময় বৃহস্পতিবার ভোরে হওয়া ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধেই করেছেন জোড়া গোল। আর ভিনির এই ধারাবাহিকতা বলছে এবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল!

একটু খুলে বলা যাক। বিশ্বকাপের ইতিহাসে একটি চমকপ্রদ ধারা আছে। যদি কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড় গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেন, সেই আসরে দল শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে। ভিনিসিয়ুস জুনিয়র এবার সেই তালিকায় নাম লেখালেন। ৩ ম্যাচে ভিনিসিয়ুস করেছেন ৪ গোল।

এর আগে ১৯৭০ সালে জাইরজিনিও গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন। সেবার ব্রাজিল হয়েছিল চ্যাম্পিয়ন। ১৯৯৪ সালে একই কাজ করেছিলেন রোমারিও। সেবারও ব্রাজিল শিরোপা জিতেছিল। ২০০২ সালে একসঙ্গে রোনালদো ও রিভালদো দুজনই গ্রুপ পর্বে তিন ম্যাচে গোল করেছিলেন। ব্রাজিল পঞ্চমবারের মতো হয়েছিল চ্যাম্পিয়ন।

এবার ২০২৬ বিশ্বকাপে ভিনিসিয়ুস জুনিয়র গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন। এখন ইতিহাস ঠিক থাকবে কিনা তা সময়ই বলে দেবে। তবে আপাতত গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে যাওয়ার স্বস্তি আর এই পরিসংখ্যানে চোখ বুলিয়ে অপেক্ষা করতে পারেন ব্রাজিল ভক্তরা।

/টিই/