দুই ম্যাচ হেরে জর্ডানের বিদায়, টিকে রইলো আলজেরিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
দুই ম্যাচ হেরে জর্ডানের বিদায়, টিকে রইলো আলজেরিয়া
মঙ্গলবার আলজেরিয়া ও জর্ডানের মধ্যকার ম্যাচের একটি দৃশ্য। ছবি: দ্য টাইমস

বিশ্বকাপে নিজেদের টিকে থাকার লড়াইয়ে শুরুতেই পিছিয়ে পড়ে আলজেরিয়া। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলে শেষ হাসি হাসলো আইসা মান্দিরা।

মঙ্গলবার (২৩ জুন) সান ফ্রান্সিসকো বে স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের খেলা জর্ডানকে ২-১ গোলে হারিয়েছে আলজেরিয়া। এই জয়ে নকআউটে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে দেশটি।

বিপরীতে টানা দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে জর্ডানের।

যদিও আজকের ম্যাচে প্রথমেই জয়ের আশা দেখেছিল জর্ডান। শুরু থেকে আক্রমণে আলজেরিয়া এগিয়ে থাকলেও ৩৬ মিনিটে গোল করে জর্ডান। নিজার আল রাশদানের সেই গোলের লিড আধা ঘণ্টার বেশি টিকেছিল।

৬৯তম মিনিটে নাদির বেনবুয়ালির গোলে সমতা আনে আলজেরিয়া। আর ৮২ মিনিটে আমিনে গুইরির গোলে এগিয়ে যায় দেশটি। কর্নার থেকে আসা বল জর্ডান ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে না পারার পর গোলমুখে পেয়ে সহজেই প্রতিপক্ষের জালি বল জড়িয়েছেন।

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় আলজেরিয়া ও জর্ডান। এর আগে দুই দলই তাদের প্রথম ম্যাচে হেরেছে। আলজেরিয়া ৩-০ গোলে আর্জেন্টিনার কাছে আর জর্ডান ৩-১ গোলে অস্ট্রিয়ার কাছে হেরে যায়।

/জেএইচ/