শিরোনাম

রদ্রির দাম কমাবে না ম্যানসিটি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রদ্রির দাম কমাবে না ম্যানসিটি
স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি

রদ্রি আছেন ম্যানচেস্টার সিটিতে। তাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই ক্লাবই। তবে ইএসপিএনের খবর, উপযুক্ত মূল্য না পেলে বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে ছাড়বে না ম্যানসিটি।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, রদ্রির মূল্য ৭ কোটি ইউরোর (৬ কোটি পাউন্ড) বেশি বলে মনে করে ম্যানসিটি। ব্রিটিশ সংবাদমাধ্যমে খবর, ৩০ বছর বয়সী মিডফিল্ডারের জন্য বার্সেলোনার সাড়ে ৪ কোটি ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সিটিজেনরা। তবে দুই পক্ষের আলোচনা চলছে।

ইএসপিএনের রিপোর্টে আরও বলা হয়, রদ্রির স্পেনে যাওয়ার তাড়নার কথা সিটি জানে এবং তাকে যেতে দিতে আপত্তি নেই ক্লাবটির। সিটি রদ্রির সাম্প্রতিক চোটের নানা ঘটনা, বয়স এবং চুক্তির পরিস্থিতিও বিবেচনায় নিচ্ছে। তবে নিজেদের নির্ধারিত মূল্যের কম কোনো চুক্তিতে তারা রাজি হবে না।

সিটির সঙ্গে রদ্রির চুক্তির বাকি আছে আর এক বছর। চলতি মৌসুম শেষে তার ফ্রি এজেন্ট হয়ে যাওয়ার সুযোগ আছে। সিটি হয়তো সেটা চাইবে না। আপাতত আরও বেশ কিছুদিন রদ্রিকে নিয়ে দলবদলের বাজার গরম থাকবে বলাই যায়।

/টিই/