শিরোনাম

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিল’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিল’
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে নানা বিতর্ক নিয়ে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তার দাবি, টুর্নামেন্ট চলাকালে আর্জেন্টিনাবিরোধী প্রচারণার পেছনে ব্রাজিল ও মেক্সিকো সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির আর্থিক সমর্থন ছিল। স্থানীয় রেডিও স্টেশন ‘রেডিও মিত্র’ কে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি।

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ সংক্রান্ত একটি ব্যানার প্রদর্শন করতে দেখা যায়। যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এছাড়া স্পেনের বিপক্ষে ফাইনালের পর লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা এবং সহকারী কোচ রবার্তো আয়ালা প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে উত্তপ্ত বাকবিনিময়ে জড়িয়ে পড়েন, যা নতুন করে বিতর্ক উসকে দেয়।

এসব ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে।

মিলেই বলেন, ‘এই আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় সবচেয়ে বেশি অর্থ ঢেলেছে কে? ব্রাজিল সরকার। মোট অর্থায়নের ২৫ শতাংশ এসেছে ব্রাজিল সরকারের কাছ থেকে। আর তারাই আবার আমাকে হস্তক্ষেপ নিয়ে উপদেশ দেয়!’

তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি আর্জেন্টাইন প্রেসিডেন্ট। মিলেই আরও বলেন, ‘এই প্রচারণা মূলত মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টি দ্বারা অর্থায়িত হয়েছে। কারা তারা? তারা হলো প্রগতিশীল নেতা, যারা স্বাধীনতার ধারণা সফল হোক তা চায় না।’

/টিই/