শিরোনাম

জাপান-তিউনিসিয়া ম্যাচে রেফারির জার্সিতে বিশেষ ব্যাজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
জাপান-তিউনিসিয়া ম্যাচে রেফারির জার্সিতে বিশেষ ব্যাজ
রেফারির জার্সিতে থাকবে এমন ব্যাজ

‘এফ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রবিবার (২১ জুন) সকালে মুখোমুখি হবে জাপান-তিউনিসিয়া। এই ম্যাচটি ভিন্ন এক কারণে জায়গা করে নিয়েছে আলোচনার কেন্দ্রে।

এই ম্যাচের মধ্য দিয়েই বিশ্বকাপ ইতিহাসে অনুষ্ঠিত হবে ১০০০তম ম্যাচ। ১৯৩০ সালে যাত্রা শুরুর ৯৬ বছর পর ফুটবলের সবচেয়ে বড় এই আসর স্পর্শ করতে যাচ্ছে অনন্য মাইলফলক।

ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ফিফা। ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকা রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাচ পরবেন বিশেষ নকশার জার্সি। গোলাপি রঙের জার্সিতে থাকবে সোনালি স্ট্রাইপ, আর বুকে শোভা পাবে বিশ্বকাপ ট্রফির ছবি সংবলিত বিশেষ সোনালি ব্যাজ।

ব্যাজটিতে লেখা থাকবে ‘ম্যাচ ১০০০ ফিফা বিশ্বকাপ’।

১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অংশ নিয়েছিল মাত্র ১৩টি দল। ২০২৬ সালে অংশ নিচ্ছে ৪৮টি দল। ফুটবল বিশ্বকাপ বিশ্বব্যাপী হয়ে উঠেছে সবচেয়ে কাঙ্খিত প্রতিযোগিতার একটি।

/টিই/