ইংল্যান্ড ম্যাচটি খেলতে চায় না, আমরাও চাই না: দেশম

সিজেডএন স্পোর্টস ডেস্ক

সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে টানা তৃতীয়বার ফাইনালে খেলার স্বপ্ন ভেঙেছে ফ্রান্সের। সেই কষ্টের রেশ কাটতে না কাটতেই শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় মায়ামিতে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন এমবাপ্পেরা। তবে ম্যাচটি ফ্রান্সের কাছে কেবলই ব্রোঞ্জ পদক পাওয়ার লড়াই নয়, বরং দীর্ঘদিনের সফল কোচ দিদিয়ের দেশমকে একটি জয় দিয়ে সম্মানজনক বিদায় জানানোর শেষ সুযোগ।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দলের বিদায়ী কোচ দেশম স্বীকার করেছেন, সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর এ ম্যাচটি খেলার মতো মানসিক অবস্থা তাদের নেই। ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, ইংল্যান্ড বা ফ্রান্স- কোনো দলই এই ম্যাচটি খেলতে আগ্রহী নয়।
তবে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর মানেই হলো এক বিশাল দায়িত্ববোধ। তাই এটিকে হালকাভাবে না নিয়ে সান্ত্বনার এ ব্রোঞ্জ পদকটি জিততে তারা বাধ্য। ডাগআউটে এটিই তার শেষ ম্যাচ নিশ্চিত করে বলেন, শেষটা খুব কাছে চলে এসেছে, তবে জীবন এখানেই থেমে থাকে না। তিনি চান না তার বিদায়ের এই মুহূর্তে দলের কেউ কাঁদুক।
কোচের শেষ ম্যাচটিকে জয় দিয়ে রাঙিয়ে তুলতে মরিয়া ফরাসি ফুটবলাররাও। ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে বলেছেন, তারা তাদের প্রিয় কোচকে খালি হাতে বিদায় দিতে চান না। ফ্রান্স ফুটবলের জন্য দেশমের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন কোনাতে। তিনি জানান, কোচের সম্মানে এবং দেশের জন্য ব্রোঞ্জ পদকটি জিততে তারা মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দেবেন।

মেসিই ‘সর্বকালের সেরা’ ফুটবলার: জন টেরি