সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় ধাক্কা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় ধরনের চোট পেয়েছেন বাংলাদেশ দলের ডিফেন্ডার সাদ উদ্দিন। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তার গোড়ালির পেছনের রগ (অ্যাকিলিস টেন্ডন) ছিঁড়ে গেছে। এই চোটের কারণে অন্তত এক বছর মাঠের বাইরে থাকতে হতে পারে জাতীয় দলের এই ফুটবলারকে। সেমিফাইনালের আগে যা বাংলাদেশের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
আজ বৃহস্পতিবার অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদের চোটের সবশেষ অবস্থা জানান মিডফিল্ডার জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘আমি শুনলাম তার অ্যাকিলিস ছিঁড়ে গেছে। তাই অন্তত ১ বছর মাঠের বাইরে থাকবে।’
বুধবার রাতে ম্যাচের ৭৬ মিনিটে গোড়ালিতে মারাত্মক চোট পান সাদ উদ্দিন। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। তার বদলি হিসেবে মাঠে নামেন রহমত মিয়া। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ থমাস ডুলি শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ‘সাদের টুর্নামেন্ট হয়তো এখানেই শেষ।’
সাদের এই চোটে রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে তার অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি। স্কোয়াডের বিকল্প খেলোয়াড়দের প্রস্তুত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন জামাল। তিনি বলেন, ‘পুরো স্কোয়াড দরকার। কারণ, গতকাল ম্যাচ ছিল, আবার দুই দিন পর ম্যাচ আছে। এখন সাদ উদ্দিন চোটে পড়েছে। অবশ্যই সেখানে ব্যাকআপ লাগবে। আপনারা দেখেছেন, হৃদয় সেন্টারব্যাক হিসেবে খেলছে। তাই পুরো স্কোয়াড দরকার।’
দুই ম্যাচে জয় পেয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। তবে এবার সেমিফাইনালে অপেক্ষা করছে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ১৪ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ম্যাচটি প্রসঙ্গে জামাল বলেন, ‘এখন মনোযোগ রাখতে হবে পাকিস্তান ম্যাচে। আমার মনে হয়, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল।’

শ্রীলঙ্কার জালে যেভাবে ৪ গোল দিলো বাংলাদেশ