নেই নেইমার, ব্রাজিল দলে নতুন মুখ

নেই নেইমার, ব্রাজিল দলে নতুন মুখ
সিটিজেন স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের আগে সময় খুব বেশি নেই কার্লো আনচেলত্তির হাতে। মার্চের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ দুটি শেষেই প্রায় চূড়ান্ত হয়ে যেতে পারে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড। সেই প্রস্তুতির অংশ হিসেবেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন সেলেসাও কোচ। তবে আলোচনার কেন্দ্রে নেই নেইমার।
প্রাথমিক তালিকায় থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা হয়নি এই তারকার। ধারণা করা হচ্ছিল, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তিনি। কিন্তু ইনজুরি-শঙ্কা এবং পুরোপুরি ফিট না থাকায় শেষ পর্যন্ত তাকে বাদই রাখা হয়েছে।
সোমবার রাতে ঘোষিত এই দলে নতুন কয়েকটি মুখ জায়গা পেয়েছে। এন্ড্রিককে প্রথমবার ডাকলেন আনচেলত্তি, যিনি আগে কোচের শিষ্য ছিলেন রিয়াল মাদ্রিদে। পাশাপাশি প্রথমবার সুযোগ পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো ও রায়ান। দলে ফিরেছেন দানিলো ও ইবানেজও।
ঘোষিত স্কোয়াড নিয়ে ব্রাজিল আগামী ২৬ মার্চ বোস্টনে মুখোমুখি হবে ফ্রান্সর। এরপর ৩১ মার্চ অরল্যান্ডোতে খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ।
এদিকে চোটের কারণে দলে নেই গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়। এডার মিলিটাও, ব্রুনো গুইমারেস, এস্তেভাও এবং রদ্রিগো গোয়েস– সবাই ইনজুরিতে ভুগছেন। বিশেষ করে রদ্রিগোর বিশ্বকাপ খেলার সম্ভাবনাই প্রায় শেষ হয়ে গেছে বলে জানা গেছে।
দল নির্বাচন প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘এই তালিকা নির্ধারণে ইনজুরির বিষয়টি বড় প্রভাব ফেলেছে। আমরা শতভাগ ফিট খেলোয়াড়দেরই নিয়েছি। সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ-ভ্রমণ, প্রতিযোগিতার চাপ– সবকিছু বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হয়েছে।’
নেইমারকে বাদ দেওয়ার কারণ সরাসরি ব্যাখ্যা না করলেও, সাম্প্রতিক সময়ে ম্যাচ না খেলতে পারা তার জন্য বড় বাধা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। সান্তোসের হয়ে তার খেলা দেখার পরিকল্পনা থাকলেও ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি এই তারকা।
নতুনদের দলে নেওয়া প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেন, ‘নতুন খেলোয়াড়দের ডাকা হলে আমরা দেখতে চাই তারা জাতীয় দলের পরিবেশে কেমন মানিয়ে নেয়। আমরা তাদের পারফরম্যান্স সম্পর্কে জানি, তবে দলীয় পরিবেশে তাদের আচরণও গুরুত্বপূর্ণ।’