অস্ট্রেলিয়া দলে চোটের হানা

অস্ট্রেলিয়া দলে চোটের হানা
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজ নিয়ে প্রস্তুতি শুরু করেছে অস্ট্রেলিয়া। তবে অনুশীলনের প্রথম দিনেই বড় ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। প্রস্তুতি ম্যাচে উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিসের পিঠের পেশিতে টান ধরেছে।
ব্যাটিংয়ের সময় ৮ রান করার পর ইংলিস অস্বস্তি বোধ করলে মাঠ ছেড়ে চলে যান। পরে তাকে ধীরে ধীরে জাতীয় ক্রিকেট সেন্টারের চিকিৎসা বিভাগে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই ইংলিস সুস্থ হয়ে উঠবেন।
ডারউইনে বাংলাদেশের বিপক্ষে ১৩ আগস্ট শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ইংলিসের খেলার সম্ভাবনা কম।
সম্প্রতি পাকিস্তান ও বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার সাদা বলের দলকে নেতৃত্ব দিয়েছেন ইংলিস। ৩১ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার গত গ্রীষ্মে অ্যাশেজ সিরিজেও দুটি টেস্ট খেলেছেন।
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার উইকেটকিপার হিসেবে দেখা যাবে অ্যালেক্স ক্যারিকে। এ ছাড়া মিডল অর্ডারে ব্যাটিং করতে পারেন দুই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টার।
প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার চার প্রধান পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্কট বোল্যান্ড প্রত্যেকেই ১০ ওভার করে বোলিং করেছেন।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াডের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটারও প্রস্তুতি ম্যাচে অংশ নেন।

আন্তর্জাতিক ম্যাচ না খেলেই পাকিস্তানের কোচ