শিরোনাম

ভক্তদের চমকে দিলেন আর্লিং হলান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ভক্তদের চমকে দিলেন আর্লিং হলান্ড
আর্লিং হলান্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে রবিবার (২৩ আগস্ট) রাতে ম্যানচেস্টার সিটি ও বোর্নমাউথ ম্যাচে আর্লিং হলান্ড চমকে দিয়েছেন তার ভক্তদের। মাঠের খেলায় ম্যানসিটি ২-১ গোলে জিতেছে। হলান্ড কোনো গোল করেননি। তাহলে চমকটা কোথায়!

ম্যাচটা যে একদম নতুন চেহারা বানিয়ে খেলেছেন হলান্ড। নিজের দীর্ঘদিনের চেনা লম্বা সোনালি চুল ছেঁটে ছোট করে ফেলেছেন নরওয়েজিয়ান এই তারকা ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট ছাঁটের নতুন লুকের ছবি পোস্ট করে হলান্ড লেখেন, ‘নতুন মৌসুম, নতুন ছাঁট।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) চুল কাটার বিভিন্ন ধাপের আরেকটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘ছোট চুল, কে কী বললো, তাতে কী আসে যায়!’

গত জুলাইয়ে ফক্স স্পোর্টসে জেমস কর্ডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে হলান্ড জানিয়েছিলেন, সুইডেনের সাবেক স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের পরামর্শেই লম্বা চুল রাখেন তিনি।

/টিই/