শিরোনাম

অস্ট্রেলিয়া ম্যাচের আগে স্বস্তিতে মিসর

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়া ম্যাচের আগে স্বস্তিতে মিসর
দলের সঙ্গে অনুশীলনে মোহাম্মদ সালাহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ বত্রিশের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বড় স্বস্তির খবর পেল মিসর। হ্যামস্ট্রিংয়ের চোট সামলে মাঠে ফেরার লড়াইয়ে অবশেষে অনুশীলনে যোগ দিয়েছেন দলটির তারকা ও অধিনায়ক মোহাম্মদ সালাহ। মঙ্গলবার ৩০ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে আংশিক অনুশীলনে অংশ নিয়েছেন তিনি।

ইরানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে ১-১ গোলে ড্রয়ের দিনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ড। নকআউট পর্বের ঠিক আগে তার এ চোট মিসরীয় শিবিরে বড় শঙ্কা তৈরি করলেও, মঙ্গলবার (৩০ জুন) সালাহর প্রত্যাবর্তনে সেই মেঘ কেটে গিয়েছে। মিসর ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যমে সালাহর অনুশীলনের কয়েকটি হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করেছে। সংস্থাটি ক্যাপশনে লিখেছে, ‘দ্য কিং ইজ ব্যাক’ বা ‘রাজা ফিরে এসেছেন’।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ছন্দে থাকা সালাহ গ্রুপপর্বের তিন ম্যাচে নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। তার জাদুকরী নেতৃত্ব ও আক্রমণভাগের ওপর ভর করেই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে পা রেখেছে উত্তর আফ্রিকার দেশটি। গ্রুপপর্বে ৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে বেলজিয়ামের পেছনে থেকে রানার্সআপ হওয়া মিশরের মূল চালিকাশক্তি সালাহ-ই। ৩ জুলাই ডালাসে শেষ ষোলোয় ওঠার বাঁচা-মরার লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

/এমএকে/