সাফ চ্যাম্পিয়নশিপ শুরু কাল, যেভাবে দেখবেন

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে দক্ষিণ এশীয় ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই মাঠের লড়াইয়ে নামছে ঐতিহ্যবাহী দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। আর দিনের অন্য ম্যাচে স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের।
স্টেডিয়ামে বসে খেলা দেখার আগ্রহ যাদের রয়েছে, তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সম্প্রতি বাফুফে ভবনে সাফ কর্তৃপক্ষের সঙ্গে এক সভায় টিকিটের দাম, ক্যাটাগরি ও বিক্রির সময় চূড়ান্ত করা হয়েছে। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, গ্রুপ পর্ব এবং সেমিফাইনালের প্রতিটি ম্যাচ ডেতে একটি টিকিট দিয়েই দর্শকরা দুটি ম্যাচ উপভোগ করতে পারবেন। অর্থাৎ, দিনের প্রথম ও দ্বিতীয় খেলার জন্য আলাদা টিকিট কাটার ঝামেলা থাকছে না। খেলা শুরুর দেড় ঘণ্টা আগেই দর্শকদের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের ফটক।
যারা মাঠে যেতে পারবেন না, তারা ঘরে বসেই টেলিভিশন বা অনলাইন মাধ্যমে উপভোগ করতে পারবেন পুরো টুর্নামেন্ট। সরাসরি সম্প্রচারের দায়িত্বে থাকছে ‘টি স্পোর্টস’। এ ছাড়া বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’র অ্যাপ ও ওয়েবসাইটের পাশাপাশি ‘স্পোর্টজিফাই’ অ্যাপ থেকেও সরাসরি খেলা দেখা সুযোগ থাকছে।