যে কারণে আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন ডি পল-সেলসো

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

নভেম্বরের ফিফা প্রীতি ম্যাচ দুটির জন্য ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এ দলে সবচেয়ে বড় চমক রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোর না থাকাটা। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দলের মধ্যে নতুন কিছু পরিবর্তন আনতে চাইছেন কোচিং স্টাফরা। তাছাড়া ভবিষ্যতের কথা চিন্তা করে তরুণদের সুযোগ দিতেই এ দুই অভিজ্ঞ মিডফিল্ডারকে বাইরে রাখা হয়েছে। মাঝমাঠে তাই জায়গা পেয়েছেন এজেকুয়েল ফার্নান্দেজ, ম্যাক্সিমো পেরোনে ও ভ্যালেন্তিন বার্কোর মতো তরুণরা।
এর আগেও গত আন্তর্জাতিক বিরতিতে দলে ছিলেন না ডি পল ও লো সেলসো। স্কালোনির কোচিং ক্যারিয়ারের শুরু থেকেই তারা দুজন দলের নিয়মিত মুখ ছিলেন। তবে টানা দুই দফায় বাদ পড়লেও তাদের ফেরার দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এমনটা ভাবার কারণ নেই। পুরোটাই নির্ভর করছে তাদের ক্লাব পারফরম্যান্স আর কোচের কৌশলের ওপর।
এদিকে দলে নতুন মুখ হিসেবে চেলসির ২১ বছর বয়সী ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো প্রথমবারের মতো সিনিয়র দলে ডাক পেয়েছেন। এ ছাড়া সিরি আ থেকে ৭ জন খেলোয়াড়কে দলে ডেকেছেন স্কালোনি। ইনজুরির কারণে লাউতারো মার্তিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো স্কোয়াডে না থাকলেও চেলসির জার্সিতে চোয়ালের ইনজুরিতে পড়া গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ঠিকই জায়গা পেয়েছেন। তবে মাঠে নামার আগে তার ফিটনেস আবারও পরীক্ষা করা হবে। দলে যথারীতি রয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজের মতো তারকারা।
আগামী ১৩ নভেম্বর লা বোম্বোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মেসি পরবর্তী দল ঘোষণা আর্জেন্টিনার