ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছি: তাগলিয়াফিকো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ক্যারিয়ারের শেষ পর্যায়ে আছি: তাগলিয়াফিকো
নিকোলাস তাগলিয়াফিকো

আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে নিকোলাস তাগলিয়াফিকোর সময়ও শেষের দিকে, এমনই আভাস মিলেছে তার নিজের কথায়। ৩৪ বছর বয়সী এই লেফট-ব্যাক জানিয়েছেন, ক্যারিয়ারের ‘শেষ পর্যায়ে’ আছেন তিনি। লিওনেল মেসির জাতীয় দল থেকে বিদায়ের প্রসঙ্গেও কথা বলেছেন তাগলিয়াফিকো।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাগলিয়াফিকো বলেন, ‘এ ধরনের ঘটনা (মেসির অবসর) সবসময়ই কঠিন। তবে এটাও মেনে নিতে হবে যে এটাই বাস্তবতা। একসময় না একসময় এটা ঘটতই।’

ডিয়েগো আরমান্দো ম্যারাডোনার বিদায়ের পর যেমন আর্জেন্টিনাকে ঘুরে দাঁড়াতে হয়েছিল, মেসিকে হারানোর পরও দলকে একইভাবে এগিয়ে যেতে হবে বলে মনে করেন তাগলিয়াফিকো।

তাগলিয়াফিকো আরও বলেন, ‘আমাদের এটা মেনে নিতে হবে। সামনে যা আসছে, তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং দল হিসেবে আরও এগিয়ে যেতে হবে। ২০ বছর ধরে আমাদের সঙ্গে বিশ্বের সেরা খেলোয়াড় ছিলেন। এটা কঠিন হবে, কিন্তু আমাদের মেনে নিতে হবে।’

নিজের কথা বলতে গিয়ে তাগলিয়াফিকো বলেন, ‘আমি শেষ পর্যায়ে আছি। যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি। কারণ, যেমনটা বলেছি, কখন শেষ হয়ে যাবে, তা কেউ জানে না। তাই সময়টা উপভোগ করতে হবে।’

৩৪ বছর বয়সী তাগলিয়াফিকো এখনো জাতীয় দল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ধারণা করা হচ্ছে খুব দ্রুতই হয়তো তিনি আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দেবেন।

/টিই/