শিরোনাম

সৌদির বিপক্ষেও শুরুতে থাকবেন না ইয়ামাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সৌদির বিপক্ষেও শুরুতে থাকবেন না ইয়ামাল
স্পেনের অন্যতম ভরসা লামিনে ইয়ামাল এখনও ৯০ মিনিট খেলার মতো ফিট নন

স্পেনের আক্রমণভাগের অন্যতম ভরসা লামিনে ইয়ামাল এখনও পুরো ফিট নন। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠলেও সম্পূর্ণ সুস্থ না হওয়ায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচেও তাকে শুরু থেকে মাঠে নামানোর সম্ভাবনা কম।

কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে শুরুর একাদশে খেলেননি ১৮ বছর বয়সি এই ফরোয়ার্ড। চোটের কারণে তাকে ৭১ মিনিটে বদলি হিসেবে নামানো হয়। সেই ম্যাচে গোলশূন্য ড্র করে হতাশাজনক শুরু করে স্প্যানিশরা।

সৌদি আরব ম্যাচের আগে স্প্যানিশ গণমাধ্যম আরটিভিইকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল জানান, আগের চেয়ে নিজেকে অনেক ভালো লাগছে। তবে এখনও পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় পৌঁছাননি তিনি।

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ইয়ামালকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছেন না। কোচিং স্টাফের লক্ষ্য, উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তাকে শতভাগ ফিট অবস্থায় পাওয়া।

দলের আরেক উইঙ্গার নিকো উইলিয়ামসও ইনজুরি নিয়ে বিশ্বকাপে এলেও তার শারীরিক অবস্থা তুলনামূলক ভালো বলে জানিয়েছেন ইয়ামাল।

মাত্র ১৮ বছর বয়সেই ইউরো চ্যাম্পিয়ন হওয়া ইয়ামাল সম্প্রতি বার্সেলোনাকে লা লিগা শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবার বিশ্বকাপে তার উপর প্রত্যাশা অনেক স্পেন দল এবং ভক্তদের।

/টিই/