নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপসেরা বেলজিয়াম

সিজেডএন স্পোর্টস ডেস্ক

যে স্বপ্ন নিয়ে কানাডার ভ্যাঙ্কুভারে এসেছিল বেলজিয়াম, সেটি তারা খুব ভালোভাবেই পূরণ করেছে। নিউজিল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে দলটি।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও মাঠে বেলজিয়ামের আধিপত্য ছিল একপেশে।
দ্বিতীয়ার্ধে বিশ্বকাপে টিকে থাকার আপ্রাণ চেষ্টা করে নিউজিল্যান্ড। কিন্তু সুবিধা করতে পারেনি কিউইরা। অন্যদিকে নিজেদের আধিপত্য বজায় রেখে বড় পার্থক্যের দিকে এগিয়ে যায় বেলজিয়াম।
দ্বিতীয়ার্ধের মাঝপথেই ৩ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। এলিজা জাস্ট একটি গোল শোধ করে ব্যক্তিগতভাবে নিজের দারুণ একটা টুর্নামেন্টের ইতি টানেন।
এরপর বদলি হিসেবে নেমে ১০ মিনিটের জাদুতে এক গোল ও এক অ্যাসিস্ট করেন রোমেলু লুকাকু। ৫-১ ব্যবধানের বড় জয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ ‘জি’-এর শীর্ষে জায়গা করে নেয় বেলজিয়াম। আর গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিল নিউজিল্যান্ড।
নকআউট পর্বে বেলজিয়াম খেলবে তৃতীয় হওয়া অন্যতম সেরা একটি দলের বিপক্ষে। আর গ্রুপ রানার্সআপ হওয়া মিসর লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অন্যদিকে গ্রুপের আরেক দল ইরান ৩ ম্যাচই ড্র করেছে। ফলে ১২ দলের মধ্যে ৮ দলে জায়গা পাওয়ার জন্য তাদের অপেক্ষা করতে হচ্ছে।

নকআউটে মিসর, ৩ ড্রতে ভাগ্য ঝুলে রইলো ইরানের