২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত
সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যুর তালিকা ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারের আসর আফ্রিকার তিন দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হচ্ছে।
২৪ বছর পর ৫০ ওভারের এই প্রতিযোগিতা আফ্রিকায় ফিরে আসছে। সর্বশেষ ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া অষ্টম বিশ্বকাপ আয়োজন করেছিল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জোহানেসবার্গে একটি জমকালো অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার আটটি শহর, জিম্বাবুয়ের তিনটি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহুককে টুর্নামেন্টের সহ-আয়োজক হিসেবে ঘোষণা করা হয়। তিন দেশের মোট ১২টি স্টেডিয়ামে খেলা হবে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ৮টি, জিম্বাবুয়ের ৩টি এবং নামিবিয়ার ১টি স্টেডিয়াম নির্বাচন করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার ৮টি ভেন্যু হলো ওয়ান্ডারার্স স্টেডিয়াম (জোহানেসবার্গ), সেঞ্চুরিয়ন (শোয়ানে), নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড (কেপ টাউন), কিংসমিড ক্রিকেট গ্রাউন্ড (ডারবান), সেন্ট জর্জস পার্ক (গেবেখা), মানগাউং ওভাল (ব্লুমফন্টেইন), বোল্যান্ড পার্ক (পার্ল), বাফেলো পার্ক (কুগোমপো সিটি)।
জিম্বাবুয়ের ৩টি ভেন্যু হলো হারারে স্পোর্টস ক্লাব (হারারে), কুইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়েও) এবং নতুন নির্মিত ফালে মোসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ভিক্টোরিয়া ফলস)। নামিবিয়ার ম্যাচগুলো খেলা হবে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে (উইন্ডহুক)।
আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘২৪ বছর পর আফ্রিকায় এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের প্রত্যাবর্তন ক্রিকেটের জন্য একটি স্মরণীয় মুহূর্ত। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া একটি অবিস্মরণীয় ইভেন্ট উপহার দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
২০২৭ বিশ্বকাপে নতুন তিন-স্তরের ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এতে ৫৭টি ম্যাচ খেলা হবে। ১২ থেকে ১৪ নম্বর স্থানে থাকা তিনটি দলকে একটি রাউন্ড-রবিন ফরম্যাটে খেলতে হবে। এই পর্বের বিজয়ী দল পরবর্তী ধাপে যাবে। তারপর ১২ দল নিয়ে একটি ৩০-ম্যাচের রাউন্ড পর্ব হবে। সেখানে দলগুলোকে ৬টি করে দুটি গ্রুপে ভাগ করে একটি রাউন্ড-রবিন ফরম্যাটে খেলা হবে।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ ৩টি দল এবং উভয় গ্রুপের পরবর্তী সেরা স্থানে থাকা দল সুপার ৭ পর্বে উঠবে। সুপার ৭-এ ২১টি রাউন্ড-রবিন ম্যাচ থাকবে এবং শীর্ষ ৪টি দল সেমিফাইনালে উঠবে। সুপার-৭-এ শীর্ষে থাকা দলটি চতুর্থ স্থানে থাকা দলের সঙ্গে খেলবে। আর দ্বিতীয় স্থানে থাকা দলটি সেমিফাইনালে তৃতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের নতুন ফরম্যাট ঘোষণা আইসিসির