ইংলিশ প্রিমিয়ার লিগের দামি একাদশে কারা

ইংলিশ প্রিমিয়ার লিগের দামি একাদশে কারা
সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। বিশ্বের সেরা ফুটবলার যেমন এই লিগে খেলেন, তেমনি তাদের পারিশ্রমিকও হয় চোখ ধাঁধানো। ইপিএলে সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড়দের নিয়ে ৪-৩-৩ ফরমেশনে সাজানো একাদশে আছে বড় বড় নাম।
এই স্কোয়াডের গোলবার সামলাবেন ম্যানচেস্টার সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। সপ্তাহে ৩ লাখ ৭০ হাজার পাউন্ড পারিশ্রমিক পাওয়া দোন্নারুমাই প্রিমিয়ার লিগের সর্বোচ্চ বেতনধারী গোলকিপার।
রক্ষণভাগে ডান প্রান্তে স্বাভাবিক ফুলব্যাকের পরিবর্তে রাখা হয়েছে লিভারপুলের মিডফিল্ডার দোমিনিক সোবোসলাইকে। সপ্তাহে ২ লাখ ৫০ হাজার পাউন্ড আয় করা এই হাঙ্গেরিয়ান গত মৌসুমে আট ম্যাচে রাইটব্যাক হিসেবে খেলেছেন।
সেন্টারব্যাকে তার সঙ্গী আর্সেনালের উইলিয়াম সালিবা। ফরাসি এই ডিফেন্ডারের সাপ্তাহিক বেতন ২ লাখ ৫০ হাজার পাউন্ড। একাদশের আরেক ডিফেন্ডার লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক। সপ্তাহে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড আয় করেন তিনি। প্রিমিয়ার লিগে কেবল একজন খেলোয়াড়ই তার চেয়ে বেশি পারিশ্রমিক পান।
বাঁ প্রান্তে আছেন ম্যানচেস্টার সিটির গাভারদিওল। মূলত সেন্টারব্যাক হলেও কোচ পেপ গার্দিওলা তাকে নিয়মিত লেফটব্যাক হিসেবে ব্যবহার করেন। তার সাপ্তাহিক বেতন ২ লাখ ৫০ হাজার পাউন্ড।
মাঝমাঠে জায়গা পেয়েছেন লিভারপুলের রায়ান গ্রাভেনবার্খ, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ এবং ম্যানচেস্টার সিটির জ্যাক গ্রিলিশ। গ্রাভেনবার্খের সাপ্তাহিক আয় ২ লাখ ৮০ হাজার পাউন্ড।
ম্যানইউ অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ সপ্তাহে পান ৩ লাখ পাউন্ড। গত মৌসুমে প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ ২১টি অ্যাসিস্ট করে নতুন রেকর্ড গড়েন তিনি। একই বেতন পাওয়া জ্যাক গ্রিলিশের অন্তর্ভুক্তি কিছুটা চমক তৈরি করেছে।
আক্রমণভাগে ডান প্রান্তে দায়িত্বে রয়েছেন আর্সেনালের বুকায়ো সাকা। ইংলিশ এই উইঙ্গারের সাপ্তাহিক বেতন ৩ লাখ পাউন্ড।
বাঁ প্রান্তে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড। তার সাপ্তাহিক আয়ও ৩ লাখ পাউন্ড। বার্সেলোনায় ধারে গিয়ে সাম্প্রতিক সময়ে নিজের ক্যারিয়ারে নতুন গতি পেয়েছেন এই ইংলিশ ফরোয়ার্ড।
একাদশের সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় হিসেবে স্ট্রাইকারের জায়গায় আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড। সপ্তাহে ৫ লাখ ২৫ হাজার পাউন্ড আয় করা নরওয়েজিয়ান তারকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারও।
সব মিলিয়ে এই তারকাখচিত একাদশের খেলোয়াড়দের মাত্র এক সপ্তাহের বেতন বাবদ খরচ প্রায় ৩৩ লাখ ৭০ হাজার পাউন্ড।

ট্রাভিস হেডকে নিয়ে যে পরিকল্পনা তাসকিনের
অস্ট্রেলিয়ায় টেস্ট খেলা আমাদের জন্য গর্বের: তাসকিন