অস্ট্রেলিয়ায় টেস্ট খেলা আমাদের জন্য গর্বের: তাসকিন

সিজেডএন স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের। তবে এবার নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে তাসকিনের। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবেন তিনি।
সোমবার (১০ আগস্ট) ডারউইনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাসকিন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখানে আসতে পেরে সত্যি সম্মানিত বোধ করছি। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের মাটিতে, তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের সব ক্রিকেটারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।’
১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া, ২২ আগস্ট ম্যাকাইতে হবে দ্বিতীয় টেস্ট।
অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ দল। তাসকিন এই বিষয়ে বলেন, ‘(প্রস্তুতি ম্যাচে) হেরে যাওয়ার অনুভূতিটা অবশ্যই সুখকর ছিল না। তবে ক্রিকেটে এমনটা হতেই পারে। আমরা এখনো এখানকার কন্ডিশন ও উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ম্যাচটা হেরে গেলেও ভালো একটা প্রস্তুতি হয়েছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ৬ টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০১৭ সালে মিরপুরে বাংলাদেশ জয় পেয়েছিল। বাকি ৫ ম্যাচেই হারতে হয়েছে, ৩টি আবার ইনিংস ব্যবধানে। অস্ট্রেলিয়ার মাটিতে ২০০৩ সালের সর্বশেষ টেস্ট সিরিজেও দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ