ইয়ামালকে মেসি-ম্যারাডোনার সঙ্গে তুলনা করা ভুল: স্পেন কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

কেপ ভার্দের বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা স্পেনের ফুটবল মহলে এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। তারকাখচিত দল নিয়েও প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর এ বিস্ময়বালককে শুরুর একাদশে খেলানোর চাপ বাড়ছে কোচ লুইস দে লা ফুয়েন্তের ওপর। তবে বাইরের সমালোচনা পাশ কাটিয়ে খেলোয়াড়দের শতভাগ ফিট রাখা এবং নিজস্ব কৌশল বজায় রাখাকেই আপাতত প্রাধান্য দিচ্ছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড।
সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্ত জানিয়েছেন, ইয়ামালকে লিওনেল মেসি কিংবা দিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিদের সঙ্গে তুলনা করাটা মস্ত বড় ‘ভুল’। এ ধরণের অতিরিক্ত চাপ তরুণ প্রতিভার স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। অবশ্য ফুটবলারদের বদলে বার্সেলোনার এ তরুণকে মাইকেলেঞ্জেলো কিংবা সালভাদর দালির মতো বিশ্বখ্যাত ‘প্রতিভাবান’ শিল্পীদের সমকক্ষ ভাবা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
আটলান্টায় রবিবার (২১ জুন) রাতের হাইভোল্টেজ ম্যাচে ইয়ামাল প্রথম একাদশে থাকবেন কিনা, তা অবশ্য স্পষ্ট করেননি কোচ। তিনি জানান, ইয়ামাল দারুণ ফর্মে আছেন এবং ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেই তার খেলার সময় নির্ধারণ করা হবে। বর্তমানে গ্রুপ ‘এইচ’-এর চার দলেরই পয়েন্ট সমান হওয়ায় ম্যাচটি স্পেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৭ জুন উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামার আগে যেকোনো নাজুক পরিস্থিতি এড়াতে আজ সৌদির বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই লা রোজাদের সামনে।

ইয়ামাল-নিকো ছাড়া স্পেন অচেনা: সৌদি কোচ